এইমাত্র পাওয়া

Daily Archives: November 21, 2025

৪৭তম বিসিএস লিখিতের যৌক্তিক সময়ের দাবিতে শহীদ মিনারে অবস্থান

নিউজ ডেস্ক।।  ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নিশ্চিত করার দাবিতে ঢাকায় অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক পরীক্ষার্থী জড়ো হয়ে অনশন কর্মসূচি শুরু করেন। এর আগে ৯ নভেম্বর রোববার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন …

বিস্তারিত পড়ুন

নতুন নিয়মে স্কুলে ভর্তি, আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক।।  আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর)। এদিন বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। এ প্রক্রিয়া চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এবার প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদনের নতুন নিয়ম এবার স্কুলে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদনপ্রক্রিয়ায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে শিক্ষার্থী বা …

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক।।  মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ গেমপুর’-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন ১৭৪ জন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক …

বিস্তারিত পড়ুন

ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করলো ছাত্রদল

নিউজ ডেস্ক।।  পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য সাপ্তাহিক স্কুল চালু করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ নামে এ স্কুলের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।  জানা যায়, বাহাদুর শাহ পার্কে যেসব সুবিধাবঞ্চিত পথশিশুরা থাকে, তাদের প্রাথমিক শিক্ষা …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ জন

নিউজ ডেস্ক।।  বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দিয়ে তাদের সহকারী অধ্যাপক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে (জাতীয় …

বিস্তারিত পড়ুন

“স্বাস্থ্যসেবা: সরকারি খাতে অবহেলা, বেসরকারিতে বাণিজ্য”

নিজস্ব প্রতিবেদক।।  চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় চরম বৈষম্য বিদ্যমান। নিম্নবিত্তদের চিকিৎসার জন্যে রয়েছে সরকারি হাসপাতাল, নিম্ন মধ্যবিত্ত-মধ্যবিত্তদের জন্যে বেসরকারি হাসপাতাল এবং উচ্চ বিত্তদের জন্য আছে ফাইভ স্টার মানের বেসরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্তির আন্দোলন: ‘স্পষ্ট ঘোষণা’ চান শিক্ষকরা, ‘প্রস্তুতিতে’ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক।।  দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন ১৯ দিন ধরে; দাবিদাওয়ার ব্যাপারে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। শিক্ষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমপিওভুক্তির ‘আশ্বাস’ তারা পেয়েছেন। তবে ‘সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত’ তারা …

বিস্তারিত পড়ুন

৪ হাজারের বেশি স্কুলের পৌনে ১২ লাখ আসনে ভর্তি ‘ভাগ্য পরীক্ষায়’

নিজস্ব প্রতিবেদক।।  নতুন শিক্ষাবর্ষে দেশের ৪ হাজার ৪৫টি সরকারি-বেসরকারি স্কুল কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করবে। সারাদেশের ৬৮৬টি সরকারি মাধ্যমিক স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের ৩ হাজার ৩৫৯টি বেসরকারি স্কুল এবার লটারির মাধ্যমে কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফাঁকা …

বিস্তারিত পড়ুন