এইমাত্র পাওয়া

Daily Archives: September 5, 2025

এসএসসি ও সমমান পরীক্ষার বৃত্তির তালিকা প্রকাশ

ঢাকাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সব শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা আজ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তি সংক্রান্ত গেজেট আপলোড করা হয়, যেখানে মেধাবী ও সাধারণ উভয় প্রকারের বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, মেধাবৃত্তিপ্রাপ্ত …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের ২১৬৯ পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দুই হাজার ১৬৯টি পদে প্রকাশিত বিজ্ঞপ্তিকে ‘অবৈধ’ দাবি করে বাতিল চেয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। একই সঙ্গে তারা প্রাথমিকের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি তুলেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে …

বিস্তারিত পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা ছাদ বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা!

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ছাদ ধসে পড়ায় ভবনটির ওপরের তলাটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নিচতলায় ঝুঁকির মধ্যেই চলছে পাঠ দান। নতুন ভবন নির্মাণের ব্যাপারে বছরের পর বছর ধরে আশ্বাস দেয়া হলেও এর কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ …

বিস্তারিত পড়ুন

অনশনরত শিক্ষার্থীদের সাথে রাত কাটালেন ববি উপাচার্য

বরিশালঃ অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন নিশ্চিতকরণের দাবিতে গন-অনশনরত শিক্ষার্থীদের সাথে রাত্রিযাপন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে তিনি অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাত কাটিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বের) রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে শুরু করে। শুক্রবারও …

বিস্তারিত পড়ুন

কুমিল্লায় আরও আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র দরকার ছিল: উপাচার্য

কুমিল্লাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের মানুষ আর চট্টগ্রাম-গাজীপুর গিয়ে কাগজপত্র আনতে হবে না। পরীক্ষার খাতা জমা দিতে হবে না। অ্যাডমিশন টেস্টের খাতা দেওয়ার জন্য আর দৌড়াতে হবে না। আপনারা কুমিল্লায় বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ করতে পারবেন। এ আঞ্চলিক অফিস কুমিল্লাতে আমাদের আরো …

বিস্তারিত পড়ুন

টেন্ডার জটিলতা/সেপ্টেম্বরেও ‌‘মিড ডে মিল’ পাচ্ছে না প্রাথমিকের ৩১ লাখ শিক্ষার্থী

শিক্ষাবার্তা ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর পুষ্টি নিশ্চিত ও ঝরে পড়ার হার কমাতে ‘মিড ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী- চলতি বছরের সেপ্টেম্বরেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে টেন্ডার প্রক্রিয়ায় জটিলতায় প্রকল্পের বাস্তবায়ন আরও পিছিয়ে গেছে। প্রাথমিক শিক্ষা …

বিস্তারিত পড়ুন

বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীকে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ

জয়পুরহাটঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে অংশ নিতে বাধা সৃষ্টি করার অভিযোগ ও ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ায় জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার খনজনপুর এলাকায় ছাত্রীর বাড়ির প্রাঙ্গণে তার বাবা আব্দুল কুদ্দুস এ …

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে: গুইন লুইস

ঢাকাঃ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রথান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচন: ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। নির্বাচন উপলক্ষে আগের দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ …

বিস্তারিত পড়ুন

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

ঢাকাঃ আগামী বছর হজে যাওয়ার প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি …

বিস্তারিত পড়ুন