এইমাত্র পাওয়া

আগামী রবিবার সরকারি-বেসরকারি কলেজ খুলবে

ঢাকাঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটি কাটাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে এই ছুটি এবার সব থেকে কম। ১০ দিন ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলো খুলছে রোববার। এ ছুটি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ জুন)। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জিতে দেখা গেছে- সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছিলো গত ৩ জুন। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। সেজন্য ১৩ জুন থেকেই পুনরায় কলেজ খোলার কথা ছিল।

ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের দিন পড়ায় ছুটির আওতা আরও দুদিন বেড়েছে। ফলে আগামী ১৫ জুন, রোববার থেকে সরকারি-বেসরকারি কলেজগুলো পুরোদমে চালু হবে।

জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ৩ জুন। আবার বিদ্যালয় খুলবে ২৩ জুন। অর্থাৎ ২১ দিন ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়।

এদিকে মাধ্যমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু হয় ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশ। ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে ১৯ জুন। এরপর ২০ ও ২১ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতারং ক্লাস শুরু হবে ২২ জুন। অর্থাৎ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পর্যায়ের প্রতিষ্ঠানেও একইভাবে ছুটি শুরু হয় ১ জুন থেকে। আর ছুটি শেষ হবে ১৯ জুন। পরে ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু ২২ জুন।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদরাসায় সবচেয়ে বেশি ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হয় ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে ফের ক্লাস শুরু হবে। সে অনুযায়ী টানা ২৫ দিন মাদরাসায় ছুটি থাকছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.