এইমাত্র পাওয়া

Monthly Archives: March 2025

অনার্স ৩য় বর্ষেয় পরীক্ষার শুরু হবে ২৪ এপ্রিল, কেন্দ্র তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৩৪২টি কলেজ কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই  তালিকা প্রকাশ করা হয়। প্রসঙ্গত অনার্স তৃতীয় বর্ষেয় পরীক্ষার শুরু হবে ২৪ এপ্রিল। …

বিস্তারিত পড়ুন

দুই মাদ্রাসাছাত্রকে বলা*ৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড়ঃ পঞ্চগড় দেবীগঞ্জে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকার আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা (লিল্লাহ বোডিং ও এতিমখানা) মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তির নাম রেজওয়ান পারভেজ (২২)। তিনি ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক। রেজওয়ান বোদা …

বিস্তারিত পড়ুন

দুই ‘ছাত্র উপদেষ্টা’র পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ

ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করেন যে, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না এবং আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে …

বিস্তারিত পড়ুন

গ্রামীণ ইউনিভার্সিটি’র অনুমোদন দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত ‘গ্রামীণ ইউনিভার্সিটি, ঢাকা’র অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১১৬টি। সোমবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় ২২টি শর্তে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব …

বিস্তারিত পড়ুন

জাককানইবি: মুজিব পরিবারের নামে থাকা ছয় স্থাপনার নাম পরিবর্তন

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মুজিব পরিবারের সকল স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

৮ বছরের শিশুকে যৌ-ন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পিটিয়ে পুলিশে সোপর্দ

খুলনাঃ খুলনার পাইকগাছায় ৮ বছরের শিশুকে যেণৈ নিপীড়নের অভিযোগে শেখ আবুল কাশেম (৫৫) নামে এক ধর্মীয় শিক্ষককে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আটক শেখ আবুল কাশেম উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিনগর গ্রামের মৃত তফেল উদ্দিন শেখের ছেলে। …

বিস্তারিত পড়ুন

এবার ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন, যেভাবে মিলবে টানা ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:  আসন্ন ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে এর মধ্যে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে-পরে আছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্স, সব শাখার আবেদনের সুযোগ

ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি (অনার্স) প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। এ কোর্সের মেয়াদ চার বছর। প্রোগ্রামটি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য ২৪টি ক্লাস প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। ন্যূনতম যোগ্যতা আবেদনকারীদের …

বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে ঢাবি থেকে বহিষ্কার

ঢাকাঃ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জানা গেছে, সোমবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করে। সেসময় বহিষ্কৃতদের …

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

ঢাকাঃ আগামী ২৬ জুন ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণ রয়েছে। সোমবার সন্ধ্যায় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন