এইমাত্র পাওয়া

অনার্স ৩য় বর্ষেয় পরীক্ষার শুরু হবে ২৪ এপ্রিল, কেন্দ্র তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৩৪২টি কলেজ কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই  তালিকা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত অনার্স তৃতীয় বর্ষেয় পরীক্ষার শুরু হবে ২৪ এপ্রিল। ২৬ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রতিদিন এক শিফটে দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় ধরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময় জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে স্ব স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.