এইমাত্র পাওয়া

Daily Archives: February 15, 2025

সাড়ে ছয় হাজার প্রাথমিক শিক্ষকের পক্ষে আপিল শুনানি রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৫৫ বছর বয়সী তপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষার কোনো বয়স নেই। প্রবল ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে। এর বাস্তব উদাহরণ তাওহিদুর রহমান তপু। ৫৫ বছর বয়সেও উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি । শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ …

বিস্তারিত পড়ুন

রবিবার থেকে অর্ধদিবস কর্মবিরতিতে যাবে এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেলসহ সরকারি নিয়মে তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা দিতে হবে। আজকের মধ্যে দাবি মেনে না নিলে …

বিস্তারিত পড়ুন

নারীর প্রতি বৈষম্য থাকা আইনে বদল চাইবে সংস্কার কমিশন

ঢাকাঃ অভিন্ন পারিবারিক আইন তৈরির দীর্ঘ দিনের দাবি রয়েছে নারী ও মানবাধিকার সংগঠনগুলোর। যে আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের উত্তরাধিকার, সন্তানের অভিভাবকত্ব, বিবাহ ও বিবাহবিচ্ছেদে সমান অধিকার থাকবে। তবে সংবিধান সমতার কথা বললেও সমাজে অসমতা থেকে যাচ্ছে। এই অসমতা দূর করতে রাজনৈতিক দলগুলোও পদক্ষেপ নেয়নি। সংবিধান ও আইনে এসব বৈষম্য …

বিস্তারিত পড়ুন

নয় ব্যাংকে সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪, আবেদন শেষ কাল

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে জনবল নিয়োগে আবেদনের শেষ সময় আগামীকাল রোববার। এসব প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট ১ হাজার ৫৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্সে (প্রফেশনাল) চলতি শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আবেদন শুরু হবে আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। ওই দিন বিকেল চারটা থেকে অনলাইনে এ আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ৬ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে …

বিস্তারিত পড়ুন

কানাডা হাইকমিশনে চাকরি: সর্বোচ্চ বেতন বছরে ৩৫ লাখ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ কানাডা হাইকমিশন ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে দুজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: সিনিয়র ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অফিসার পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট …

বিস্তারিত পড়ুন

‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

ঢাকাঃ মারা গেছেন বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছর বয়সী এই সংগীতশিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রতুলের মৃত্যুর বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা নিশ্চিত করেছে। বছরের শুরুতেই জানা গিয়েছিল, গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তির পর প্রতুলকে পরীক্ষা করে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক নিয়োগ প্রত্যাশীদের শাহবাগে অবস্থান, ১০ দিন ধরে চলছে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তাঁরা জানিয়েছেন, টানা ১০ দিনের মতো এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন …

বিস্তারিত পড়ুন

ব্যবসা অনুষদের প্রশ্ন ফাঁস হয়নি: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্নে কিছু সংখ্যক ত্রুটি ছিলো। শনিবার এক প্রেস ব্রিফিং এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। বহুনির্বাচনী প্রশ্নে ত্রুটির ফলে যে ঘটনাটি ঘটেছে তা দেখার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন