নিজস্ব প্রতিবেদক।। গত ১৯ দিন যাবত বদলি সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি-প্রত্যাশী দুই লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এই বদলি প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষাঙ্গন ও অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও কোনো প্রতিকার মিলছে …
বিস্তারিত পড়ুনMonthly Archives: January 2025
ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ
নিউজ ডেস্ক।। মানুষকে যথাযথভাবে না জানিয়েই সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম বন্ধ রেখেছে সরকার। মুনাফাও বিতরণ হচ্ছে না কোনো কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে। সঞ্চয়পত্রের ওয়েবভিত্তিক পদ্ধতির সার্ভার বন্ধ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। সার্ভার বন্ধ থাকার কারণ হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনলাইন পদ্ধতির উন্নয়নের (আপগ্রেডেশন) কাজ শুরু …
বিস্তারিত পড়ুনদেশি–বিদেশি গন্তব্যে বাড়ল বিমান টিকিটের দাম
নিউজ ডেস্ক।। আকাশপথে দেশি-বিদেশি গন্তব্যে উড়োজাহাজের টিকিটের দাম বাড়িয়েছে বিমান সংস্থাগুলো। ফলে যাঁরা এখন দেশি-বিদেশি গন্তব্যে নতুন করে টিকিট কিনতে যাচ্ছেন, তাঁদের বাড়তি দাম দিতে হচ্ছে। গত সপ্তাহে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এরই মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন …
বিস্তারিত পড়ুনসংসদ হবে দুই কক্ষের, মোট আসন ৫০৫
নিজস্ব প্রতিবেদক।। জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে …
বিস্তারিত পড়ুনসংস্কার করা হবে ইউজিসি, বদলে যাচ্ছে নাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংস্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা বলেন, ইউজিসির নামই বদলে দেওয়া হবে। ইউজিসি হবে উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন। শুধু টাকাপয়সা মঞ্জুরি নয়, উচ্চশিক্ষায় তারা অনেক দায়িত্ব পালন করবে। বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নিয়ন্ত্রণ আরও বাড়বে। এখন আইনিভাবে বিশ্ববিদ্যালয়গুলোর …
বিস্তারিত পড়ুনবই পাচ্ছে না শিক্ষার্থীরা, গাইড বইয়ে সয়লাব!
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হলেও এখন বেশির ভাগ শিক্ষার্থী হাতে পাঠ্য বই পায়নি। বইয়ের পিডিএফ থেকে প্রিন্ট করে পাঠ নিচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছালেও বাজার সয়লাভ গাইড বইয়ে। গতকাল সরজমিন রাজধানীর নীলক্ষেত ও মিরপুর-১০ নম্বর বই বাজারে ঘুরে দেখা যায়, দোকানে দোকানে গাইড বই …
বিস্তারিত পড়ুনবুধবার সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের সভা আগামী বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন …
বিস্তারিত পড়ুনরাবিতে কুরআন পোড়ানোর প্রতিবাদে গণ কুরআন তিলাওয়াত করলো শিক্ষার্থীরা
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতটি আবাসিক হল ও সেন্ট্রাল মসজিদে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ গণ কুরআন তিলাওয়াত কর্মসূচি। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহিদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের দাওয়া কমিউনিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা একত্রিত হয়ে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে তাদের …
বিস্তারিত পড়ুনঅনার্স-মাস্টার্স ইসলাম শিক্ষায়, শিক্ষক হলেন ঢাবির সঙ্গীত বিভাগের
ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম-নীতি তোয়াক্কা না করেই যোগ্যতার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক উপাচার্য ও উপ-উপাচার্যসহ ছয়জনের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেছে, ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম ঘটেছে। শর্ত ভেঙে ড. জিয়াউর রহমানকে …
বিস্তারিত পড়ুনপিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে। এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। ছয়জন সদস্য অদ্যাবধি …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল