এইমাত্র পাওয়া

Daily Archives: January 6, 2025

‘স্কুল-কলেজের শিক্ষক ও চাকরিজীবীদের নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে’

ঢাকাঃ স্কুল-কলেজের শিক্ষক ও চাকরিজীবীদের নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, …

বিস্তারিত পড়ুন

দুইবছর ধরে টেকনাফে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই

কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে গত দুই বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই, এতে উপজেলার শিক্ষা কার্যক্রম চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, দুই বছর আগে টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে আনন্দময় ভৌমিক নামে এক কর্মকর্তা দায়িত্বে ছিলেন। তিনি বদলি হওয়ার পর আর কোন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পোস্টিং …

বিস্তারিত পড়ুন

বিসিএসে আবেদনের বয়সসীমা বৃদ্ধিতে এক সপ্তাহের আল্টিমেটাম চিকিৎসকদের

ঢাকাঃ বিসিএসে আবেদনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের বয়স-সীমা দুই বছর বাড়ানো হলেও চিকিৎসকদের আবেদনে পূর্বের বয়স-সীমাই রয়ে গেছে। এক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে এই বৈষম্য নিরসন করার আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে চিকিৎসকদের বয়স-সীমা বাড়ানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই আল্টিমেটাম দেন। এ …

বিস্তারিত পড়ুন

ভিসি নিয়োগের দাবিতে রাঙামাটিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাঙামাটিঃ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। আগামী বুধবারের মধ্যে ভিসি নিয়োগ দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ার দেন তারা। সোমবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে বনরূপায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শহরের প্রাণকেন্দ্র বনরূপায় বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

ইবি শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, সিদ্ধান্ত আপাতত স্থগিত

কুষ্টিয়াঃ সমকামিতায় বাধ্য করা, যৌন হয়রানি ও শিক্ষার্থীদের হেনস্তায় অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক হাফিজুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত ‘আপাতত স্থগিত’ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত সেই শিক্ষক উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক। সর্বশেষ গত বছরের ২২ ডিসেম্বর ২৬৬তম সিন্ডিকেট সভায় এ বিষয়ক তদন্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করা হয়। তবে সিন্ডিকেট সদস্যরা …

বিস্তারিত পড়ুন

ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকাঃ ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৬ জানুয়ারি) ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, সিভিল ড্রেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি। ডিবি পরিচয়ে আর কাউকে তুলেও নেয়া যাবে …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ৭ দাবিতে ছাত্রীদের প্রতীকী অনশন

ঢাকাঃ আবাসন সংকট সমাধানসহ সাত দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি করছে বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি পূরণে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। অথচ ছাত্রদের …

বিস্তারিত পড়ুন

ইউএনও’র মুঠোফোন নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর ক্লোন করে এক মাদরাসা শিক্ষকের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্লোন করা নম্বর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক শামসুল আরেফিনের …

বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে অধ্যক্ষকে বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় সাময়িক বরখাস্ত হওয়া গজারিয়া কলিম উল্লাহ কলেজের অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে তার স্বপদে বহালের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী সীয়াম, কিবরিয়া, জিহাদ, শিফাত, …

বিস্তারিত পড়ুন

নোট-গাইড বই ছাপা বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ

ঢাকাঃ সরকারের সিদ্ধান্ত অমান্য করে নোট-গাইড বই ছাপা বন্ধে আরও কঠোর হতে যাচ্ছে সরকার। এসব নিষিদ্ধ বই ছাপা বন্ধ করতে এবার ডিসিদের ম্যাজিস্ট্রেট নিয়োগ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি ঢাকা জেলা প্রশাসককে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন পাঠ্যবই ছাপা পুরো …

বিস্তারিত পড়ুন