এইমাত্র পাওয়া

Daily Archives: November 1, 2024

সার্কিট হাউজের ভাড়া বাড়লো ১১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক।।জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত আবাসন সুবিধা সার্কিট হাউজের ভাড়া ১১৪ শতাংশ বাড়িয়েছে অন্তবর্তীকালীন সরকার। ২০১২ সালের পর এটি প্রথমবারের মতো ভাড়া সংশোধন। জেলা প্রশাসকদের এই হার কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সারাদেশে সার্কিট হাউসের নতুন ভাড়া ঘোষণা করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক।। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএর নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পারিক বদলি আবেদন অনলাইনে শুরু হচ্ছে আজ শুক্রবার (১ নভেম্বর) থেকে। এ কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বদলিপ্রত্যাশীরা www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। বদলিপ্রত্যাশীদের অবশ্যই মনে রাখতে হবে অনলাইনে আবেদন করার সময় পারস্পারিক বদলির সম্মতিপত্র, …

বিস্তারিত পড়ুন

বেরোবিতে শিক্ষার্থীদের দীপাবলি উদযাপন

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সেটি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় …

বিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন বাজার লাগাম টানবে কে?

নিজস্ব প্রতিবেদক।। নিত্যদিনের ব্যয় বৃদ্ধির চাপ এখন ঘিরে ধরেছে উচ্চ মধ্যবিত্তদেরও। বেশিরভাগ মানুষ বলছেন, সব কিছুর খরচ এতটা বেড়েছে যে, বেতনের সঙ্গে সামঞ্জস্য নেই। ফলে জীবনযাপনের হিসাব মেলাতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, গেল ১২ মাসে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৭ শতাংশ। আর ৯ …

বিস্তারিত পড়ুন

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে জামিনে মুক্ত করলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক।।  ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে মামলা দিয়ে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করে পরদিনই কোর্ট থেকে হলফনামা দিয়ে নিজ জিম্মায় জামিনে মুক্ত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রিয়াসাল রাকিব। গত ২২ অক্টোবর স্নাতকের পরীক্ষা দিতে এলে শিক্ষার্থীদের হাতে আটক হয় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক আসিফ আহম্মেদ অভি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি …

বিস্তারিত পড়ুন

আজ থেকে বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

নিজস্ব প্রতিবেদক।। সুপারশপের পর এবার কাঁচাবাজারেও নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগের ব্যবহার। একই সঙ্গে পলিথিন ও পলিপ্রোপাইলিন উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার (০১ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়। …

বিস্তারিত পড়ুন

উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

মাইমুনা আক্তার।। উন্নত চরিত্র ছাড়া নিজে যেমন হেদায়াতপ্রাপ্ত হওয়া সম্ভব নয়, তেমনি অন্যকেও হেদায়াতের দাওয়াত দেওয়া সম্ভব নয়। এ কারণে মহান আল্লাহ তাঁর রাসুলকে সর্বোত্কৃষ্ট চরিত্রের অধিকারী করে দুনিয়ায় পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের ওপর রয়েছেন।’ (সুরা : কলাম, আয়াত : ৪) আয়াতে উল্লিখিত, …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা থাকতে হবে

মো. জাহিদ হোসেন।। আধুনিক তুরস্কের বৃহত্তম ও অন্যতম গুরুত্বপূর্ণ নগরী ইস্তাম্বুলের কথা প্রায় সবাই জানি, যা আধুনিক তুরস্কের অর্থনীতি ও বাণিজ্যের কেন্দ্রস্থল। একসময় এই ইস্তাম্বুলের নাম ছিল কনস্টান্টিনোপল, যা ছিল শিক্ষা, সংস্কৃতি ও ধর্মের কেন্দ্রস্থল। ১৪৫৩ সালে উসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুহাম্মাদ সেখানে আক্রমণ করে বিজয় লাভ করেন। এতে প্রাণভয়ে …

বিস্তারিত পড়ুন

৬০০ কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক।। সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করার পর এবার তাদের আমলে নিয়োগ পাওয়া অন্তত ৬০০ জন সহকারী কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। নতুন পর্ষদ ব্যাংকটির দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, ব্যাংকটিতে মোট কর্মকর্তা রয়েছেন চার হাজার …

বিস্তারিত পড়ুন

পাঠ্যবইয়ে ৫ টি বিষয় যুক্ত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর প্রশাসন, বিচার বিভাগ, পুলিশসহ প্রায় সব জায়গায়ই পরিবর্তন আনা হয়েছে। বাদ থাকছে না পাঠ্যপুস্তকও। সেই জায়গায়ও আসছে বড় কিছু পরিবর্তন। আগামী বছরের প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি। বাদ দেয়া হচ্ছে বইয়ের প্রচ্ছদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি। …

বিস্তারিত পড়ুন