নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে। …
বিস্তারিত পড়ুনMonthly Archives: July 2024
যারা ‘প্রত্যয়’ স্কিম করলেন তারা কেন এর বাইরে থাকলেন?
রাবি: ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে অর্থ মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় রাবির তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের চত্বরে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক …
বিস্তারিত পড়ুননতুন শিক্ষা কারিকুলামে প্রশ্নফাঁসের উপকারিতা নেই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলামে পরীক্ষা পদ্ধতিতে কম গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এখানে প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এমনকি প্রশ্নফাঁস হলেও সেটির কোনো উপকারিতা নেই। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্মার্ট স্কুলবাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে …
বিস্তারিত পড়ুনফের বুয়েটের ভিসি হলেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার উপাচার্যের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা রোখসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বাংলাদেশ …
বিস্তারিত পড়ুনখুঁড়িয়ে চলছে মাদারীপুর টিটিসি
মাদারীপুর: দেশ-বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের লক্ষ্যে ২০১৭ সালের ১৩ জানুয়ারি উদ্বোধন করা হয় মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)। কিন্তু উদ্বোধনের সাত বছর পেরিয়ে গেলেও এখানকার জনবলসংকট দূর হয়নি। ৪৩টি সৃষ্ট পদের মধ্যে আছেন মাত্র ৪ জন, ৩৯টি পদই খালি। এতে জনবল-সংকটে খুঁড়িয়ে চলছে টিটিসির প্রশিক্ষণ কার্যক্রম। জানা গেছে, মাদারীপুরের …
বিস্তারিত পড়ুনকাফনের কাপড় পরে কোটা বাতিলের দাবিতে রাস্তায় ববি শিক্ষার্থীরা
তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে তাদের রাস্তায় অবরোধ করতে দেখা গেছে। বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা ১১টা থেকে মানববন্ধন ও পরে …
বিস্তারিত পড়ুনমায়ের মোবাইল আসক্তি শিশুর ভাষা বিকাশে বাধা: গবেষণা
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: মোবাইল ফোনে আসক্ত মায়েরা শিশুর সাথে ২৬ শতাংশ কম কথা বলেন। কারো কারো ক্ষেত্রে এর হার আরও বেশি। ফলে বাধাগ্রস্ত হচ্ছে এসব শিশুর ভাষার স্বাভাবিক বিকাশ। তারা দেরিতে কথা বলা শিখছে। সম্প্রতি চাইল্ড ডেভলপমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই …
বিস্তারিত পড়ুনসলিমুল্লাহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এপদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা …
বিস্তারিত পড়ুনঅর্থমন্ত্রীর পদত্যাগ চাইলেন আন্দোলনরত শিক্ষকরা
ঢাকা: কোটা বাতিলের দাবিতে একদিকে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন চলছে। অন্যদিকে চলছে পেনশন সংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ বাতিলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতি। চলমান এ আন্দোলন ও কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। একই পথে হেঁটেছে দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ও। বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস-পরীক্ষা, স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। সেবা …
বিস্তারিত পড়ুনসুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়েছে। এদিকে, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২২ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল