Monthly Archives: July 2024

৫ম গণবিজ্ঞপ্তি: সুপারিশপ্রাপ্তদের ২৪ জুলাইয়ের মধ্যে ভি-রোল ফরম পূরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে। ২৪ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের ভি-রোল ফরম পূরণ করতে হবে। বুধবার (১০ জুলাই) প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের ভি-রোল ফরম পূরণের এসএমএস পাঠানো শুরু করেছে মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। পর্যায়ক্রমে সুপারিশপ্রাপ্ত সবাইকে এসএমএস …

বিস্তারিত পড়ুন

কুবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীরা বোধ হয় লিমিট ক্রস করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা আন্দোলনে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, যারা আন্দোলন করছে তারা শিক্ষিত, মেধাবী। তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবে? তারা নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে ফিরে যাবে। বৃহস্পতিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে …

বিস্তারিত পড়ুন

ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ প্রমাণ হলে ব্যবস্থা নেব: জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে ফাঁস হওয়া প্রশ্নে কর্মকর্তাদের নিয়োগ পাওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পিএসসির প্রশ্নের ফাঁস নিয়ে এক প্রশ্নের …

বিস্তারিত পড়ুন

ষান্মাসিক মূল্যায়ন: নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার সময় বেঁধে দিল এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে ইনপুট প্রদানের নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বুধবার এনসিটিবির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর মোঃ মশিউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিগত ০৩/০৭/২০১৪ তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা …

বিস্তারিত পড়ুন

পিএসসির প্রশ্নফাঁসে জড়িত আরও ১০-১২ কর্মকর্তা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এবং বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রতিষ্ঠানটির একজন সহকারী পরিচালকসহ আরও ১০-১২ জন কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে। পিএসসি তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন। পুলিশের …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের কল্যাণে সরকার সবকিছু করতে প্রস্তুত: জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা নিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারও চায় বিষয়টি নিষ্পত্তি হোক তবে আদালতকে আমরা সন্মান ও শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতের গিয়েই সমাধান করতে হয়। শিক্ষার্থীদের রাস্তায় না থেকে এ বিষয়টি আদালতে গিয়ে নিষ্পত্তি করতে হবে। বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ের নিজ দফতরের করিডোরে সাংবাদিকদের এ সব কথা …

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে বন্যায় ৭২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

টাঙ্গাইলঃ জেলার ৬ উপজেলার বন্যা কবলিত এলাকার ৩টি উপজেলার ৭২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা চরম হতাশায় মধ্যে রয়েছেন শিক্ষা কার্যক্রম নিয়ে। বন্যার পানি চলে গেলে দ্রুতই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাঙ্গাইল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, …

বিস্তারিত পড়ুন

এইচএসসি: পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্ন বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলমান এইচএসসিতে একটি কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হাতে দ্বিতীয়পত্রের প্রশ্ন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্বরণী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে কেন্দ্র পর্যবেক্ষকদের বিষয়টি অবগত করা হলে তারা ওই প্রশ্ন ফিরিয়ে নেন। এরপর এক ঘণ্টা পিছিয়ে দুপুর ১২টায় …

বিস্তারিত পড়ুন

আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান ছাত্রলীগের

  নিজস্ব প্রতিবেদক।। সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে দেশব্যাপী অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এমনতাবস্থায়, তাদের উদ্দেশ্য করে ছাত্রলীগ বলছে, আন্দোলনের নামে অনিঃশেষ অবরোধ কার্যক্রম পরিচালনা কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান …

বিস্তারিত পড়ুন