নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে। ২৪ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের ভি-রোল ফরম পূরণ করতে হবে।
বুধবার (১০ জুলাই) প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের ভি-রোল ফরম পূরণের এসএমএস পাঠানো শুরু করেছে মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। পর্যায়ক্রমে সুপারিশপ্রাপ্ত সবাইকে এসএমএস পাঠানো হবে।
টেলিটকের এসএমএসে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হচ্ছে। একই সঙ্গে ভি-রোল ফরম পূরণের লিংকও পাঠানো হয়েছে।
৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরমধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন মোট ২৩ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে প্রাথমিকভাবে ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
