Monthly Archives: July 2024

চট্টগ্রামে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম: চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মুরাদপুরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বিকেল পৌনে ৪টার দিকে মুরাদপুর ও আশপাশের এলাকা থেকে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এর আগে দুপুর ১টা থেকে ষোলশহর রেলস্টেশনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল …

বিস্তারিত পড়ুন

৭১ সালের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার নির্দেশনা চেয়ে রিট

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ব্যতীত বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণা করে নতুনভাবে সবার নামসহ মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুত করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

‘আমি রাজাকার’ স্লোগানে ব্যথিত ঢাবি শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমি কে, তুমি কে, রাজাকার-রাজাকার’ স্লোগান দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। সংগঠনটির দাবি এ ঘটনা তাদের ব্যথিত, লজ্জিত ও ক্ষুব্ধ করেছে। একইসঙ্গে ত্রিশ লাখ শহীদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

স্থবির রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে রাজধানী। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। মিরপুর রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব …

বিস্তারিত পড়ুন

রংপুরে কোটা আন্দোলনকারী বেরোবি শিক্ষার্থী নি-হ-ত

রংপুর: রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে …

বিস্তারিত পড়ুন

কোটা অন্দোলন: যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দুইজন নিহতের তথ‌্য দি‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দি‌য়ে‌ছে, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুলাই) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার ২ ছাত্র নিহত হওয়া নিয়ে কথা বলেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার (১৬ জুলাই) …

বিস্তারিত পড়ুন

রণক্ষেত্র সায়েন্সল্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা বাতিলের এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন আশপাশের ৬টি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ঢাকা কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মুহূর্তে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান করছেন। চলছে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনার …

বিস্তারিত পড়ুন

রাজধানীর সঙ্গে সারাদেশের সড়ক-রেল যোগাযোগ বন্ধ

ঢাকা: ঢাকা ও চট্টগ্রামে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল, ঢাকা-বরিশাল, ঢাকা-রাজশাহী মহাসড়কসহ বহু আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেলসহ সড়ক যোগাযোগ আদতে বন্ধ হয়ে গেছে। কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন। মহাখালী রেলগেট …

বিস্তারিত পড়ুন

আন্দোলনে এবার মেডিকেল শিক্ষার্থীরা, এখানেও হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা বিরোধী আন্দোলনে এবার যুক্ত হয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে পুরান ঢাকায় মাঠে নেমেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থীরা। তবে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ৬ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল …

বিস্তারিত পড়ুন

এবার বেইলি রোড অবরোধ করলো ভিকারুননিসার ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছেন রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরের পর তার বেইলি রোডে অবরোধ করেন। এ ছাড়া, বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। সরকারি …

বিস্তারিত পড়ুন