Monthly Archives: May 2024

১২ ক্যাডেট কলেজে পাসের হার শতভাগ, জিপিএ ৫-৯৯.৮৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফল অর্জন করেছে। এবারের এসএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজে পাসের হার শতভাগ। এ ছাড়া ১২ ক্যাডেট কলেজে জিপিএ ৫ পেয়েছে ৫৯৮ জন। রবিবার (১২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, এবারের এসএসসি …

বিস্তারিত পড়ুন

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার (১২ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম …

বিস্তারিত পড়ুন

চাকরির বয়স ৩৫ নিয়ে আমার সুপারিশপত্রের কার্যকারিতা শেষ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাখ্যার পর তার নিজের সুপারিশের আর কোনো কার্যকারিতা থাকে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি ওই সুপারিশকে ঘিরে কোনো ধরনের জল ঘোলা না করার জন্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার সচিবালয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার …

বিস্তারিত পড়ুন

এসএসসি: ‘শতভাগ ফেল’ শিক্ষাপ্রতিষ্ঠান নেই চট্টগ্রাম বোর্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি। অর্থাৎ, ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তবে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই চট্টগ্রাম বোর্ডে। রবিবার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ …

বিস্তারিত পড়ুন

যেখানে আইন নেই, বিচার নেই, সেখানে মুক্তি আসবে না: চবি উপাচার্য

চবিঃ আগে আইনের ছাত্ররাই রাজনীতি করতেন। আইনের ছাত্ররাই মানবাধিকার, মানুষের মুক্তির জন্য লড়াইয়ে অগ্রভাগে থাকতেন। কিন্তু এখন ধনকুবেরা রাজনীতি করে। রাজনীতি যদি এ পথে থাকে, মানুষের মুক্তি আসবে না। যেখানে আইন নেই, বিচার নেই, সেখানে মুক্তি আসবে না। ’ আইনের শিক্ষার্থীদের সংগঠন নিলস বাংলাদেশ ও নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টার’র বার্ষিক …

বিস্তারিত পড়ুন

স্কুলের ১১০ জন পরীক্ষার্থীই পেলেন জি‌পিএ ৫

দিনাজপুরঃ জেলার চিরিরবন্দর উপজেলার সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থীই জি‌পিএ ৫ পেয়েছেন। প্রতিষ্ঠানটি থেকে এবার ১১০ জন এসএসসি পরীক্ষা দিয়েছেন। রবিবার (১২ মে ) দুপুরে এসএস‌সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে স্কুলের এ রকম ধারাবা‌হিক ফলাফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। ঐ স্কুল থেকে …

বিস্তারিত পড়ুন

ইউআইইউতে “মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ” শীর্ষক লেকচার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’ এর অংশ হিসেবে “মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান ১২ মে ২০২৪ (রবিবার) বিকাল ৩:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের …

বিস্তারিত পড়ুন

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে

নিউজ ডেস্ক।। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেয়ে থাকেন, তবে তিনি উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। সোমবার (১৩ মে) থেকে এ আবেদন শুরু হবে। আবেদন চলবে আগামী ১৯ মে পর্যন্ত। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা …

বিস্তারিত পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৪টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এই চারটি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৭ জন। রবিবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। বিদ্যালয়গুলো হচ্ছে- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘোগোয়া মালিকা উচ্চ …

বিস্তারিত পড়ুন

১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, পাস করেনি কেউ

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে ঘগোয়া বালিকা স্কুল থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাশ করেনি। রবিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে ওই স্কুলে পাঠদানে কর্মরত আছেন মোট ১৩ জন শিক্ষক। বিষয়টি দুঃখজনক জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে …

বিস্তারিত পড়ুন