এইমাত্র পাওয়া

Daily Archives: May 21, 2024

আলুর বেপারিও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়-মাউশির ডিজি

নিজস্ব প্রতিবেদক।। আলুর বেপারিও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষকদের নির্যাতনের চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। মঙ্গলবার (২১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কিছু কিছু মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদকে …

বিস্তারিত পড়ুন

এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি

নিজস্ব প্রতিবেদক।। মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয় থেকে গত ২৪ ফেব্রুয়ারি শিক্ষা সফরে যান ৪১ শিক্ষার্থী ও ১৬ শিক্ষক। শিক্ষা সফরে যাওয়ার সময় বাসের মধ্যেই শিক্ষার্থীরা মদপান করে। এ সময় শিক্ষকদেরও মদের বোতলসহ দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে দেখা …

বিস্তারিত পড়ুন

শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রয় বন্ধে ব্যবস্থা নেয়া হবে

নিউজ ডেস্ক।। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট বিক্রয় বন্ধে ব্যবস্থা নেয়া হবে। …

বিস্তারিত পড়ুন

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক।। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছেন আদালত। কমিটিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একজন প্রতিনিধি ও বুয়েটের একজন আইটি এক্সপার্টকে রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ভিকারুননিসা …

বিস্তারিত পড়ুন

এসএসসি ভোকেশনালের খাতা চ্যালেঞ্জের আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক।। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১২ মে। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ বা ফলাফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পায়। এসএসসি ভোকেশনালের শিক্ষার্থীরাও খাতা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারে। সেই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়িয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি …

বিস্তারিত পড়ুন

শেষ বক্তব্যে কী বলেছিলেন রাইসি

নিজস্ব প্রতিবেদক।। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে আলোচনা চলছেই। ইতিমধ্যে তার মৃত্যুর কারণ তদন্ত শুরু করেছে দেশটি। তদন্তের জন্য একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। জানা গেছে, হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। তবে এরপরও মেনে নিতে পারছে না দেশটির জনগণ। মাতম …

বিস্তারিত পড়ুন

হজ পালনে সৌদি গেলেন ৩২ হাজার ৭১৯ যাত্রী

নিজস্ব প্রতিবেদক।। হজ পালন করতে কয়েক দিন ধরেই সৌদি আরবে যাচ্ছে যাত্রীরা। এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন বাংলাদেশি হজযাত্রী। সোমবার (২০ মে) রাত ২টার মধ্যে ৮২ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছান। সৌদিতে যাওয়া এসব যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার …

বিস্তারিত পড়ুন

সহজ হচ্ছে বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এই কনভেনশনে স্বাক্ষর সম্পাদন হলে বিদেশগামী …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের গলায় জুতার মালা

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে মারধর ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে ওই ছাত্রীর স্বজন ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার প্রণব কুমার ভট্টাচার্য (৫৫) ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শ্লীলতাহানির অভিযোগে আনোয়ারা থানায় …

বিস্তারিত পড়ুন

লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে

নিজস্ব প্রতিবেদক।। নতুন কারিকুলামে পাঠ্যপুস্তকে যুক্ত হয়েছে নতুন নতুন বিষয়। অবশ্য শুরু থেকেই অনেক বিষয় নিয়ে বিতর্কও চলছে। শিশুদের পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ে এমন সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা শিশুদের পাঠ করার উপযোগী নয়। আবার শিশুদের পাঠ্যবইয়ে লজ্জাহীন নানা বিষয় যুক্ত করায় অনেক অভিভাবকও রীতিমতো ক্ষুব্ধ-বিরক্ত। শিশুদের সরল মনের সুযোগ …

বিস্তারিত পড়ুন