Daily Archives: May 12, 2024

প্রবাসে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করলো ২৯৮ শিক্ষার্থী

ঢাকাঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর ৮টি বিদেশ কেন্দ্রে বসে পরীক্ষা দিয়ে পাস করেছে ২৯৮ জন শিক্ষার্থী। প্রবাসী পরীক্ষার্থীদের পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। রবিবার  (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ চিত্র দেখা গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবছর বিদেশ কেন্দ্রে …

বিস্তারিত পড়ুন

ঈদের পরে শনিবার স্কুল কলেজের ছুটি ফিরছে!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ঈদের পর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নাও লাগতে পারে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সাময়িক। আগামী ঈদুল আজহার পরে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা না-ও লাগতে পারে। রবিবার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত …

বিস্তারিত পড়ুন

সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১২ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। কর্মকর্তাদের …

বিস্তারিত পড়ুন

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত

নড়াইলঃ জেলার লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। তিনি রাজুপুর কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। গতকাল শনিবার (১১ মে) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চুন্নু লোহাগড়ার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। বর্তমানে গোপীনাথপুর এলাকায় বসবাস …

বিস্তারিত পড়ুন

৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। রবিবার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান। তিনি জানান, এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৮৬১। এর মধ্যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের …

বিস্তারিত পড়ুন

মা জীবনের প্রথম এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক

ডা. এ বি এম আবদুল্লাহঃ একটা গল্প দিয়ে শুরু করছি। এক প্রেমিকা তার প্রেমিককে পরীক্ষা করার জন্য বলল, তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই আমি! প্রেমিক বলল, কী পরীক্ষা নেবে? সব পরীক্ষার জন্য আমি প্রস্তুত। প্রেমিকা বলল, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসো। প্রেমে অন্ধ ছেলেটি ছুটল মায়ের কাছে! মাকে হত্যা করে …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত না হলে অনশনে যাবেন নন-এমপিও শিক্ষকরা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিও নীতিমালার শর্তগুলো পুনর্বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানবিক আবেদন করেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ। দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনের হুশিয়ারিও দিয়েছেন তারা। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এ মানবিক …

বিস্তারিত পড়ুন

এসএসসি ও সমমান: জিপিএ-৫ ১ লাখ ৮২ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। তাদের মধ্যে মেয়ে ৯৮ হাজার ৭৭৬ এবং ছেলে ৮৩ হাজার ৩৫৩ জন। সেই হিসাবে ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে ১৫ হাজার ৪২২ জন। পাশাপাশি গত বছরের চেয়ে এবার …

বিস্তারিত পড়ুন

কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৩৮ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০৭৮ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায়  কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৮ জন শিক্ষার্থী। রবিবার (১২ মে) সকালে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন …

বিস্তারিত পড়ুন