কুষ্টিয়াঃ জেলার ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করার এক বছর পার হলেও ভাতা পাননি আনসার সদস্যরা। এতে তারা চরম অসন্তোষ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তাদের দাবি, ২০২২ সালের ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চারদিন জেলার ৩৮টি ভোটকেন্দ্রে নিয়োজিত পিসি-এপিসি নারী-পুরুষসহ ৬৪৬জন আনসার সদস্য দায়িত্বপালন করেন। বিধি …
বিস্তারিত পড়ুনDaily Archives: February 20, 2024
বাঙালির সব অর্জনই এসেছে ত্যাগের মাধ্যমে: প্রধানমন্ত্রী
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার। বারবার আঘাত আসার পরও এ জাতি ঘুরে দাঁড়িয়েছে। বাঙালি জাতির সব অর্জনেই এসেছে ত্যাগের মাধ্যমে।’ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৪ সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ মাথা …
বিস্তারিত পড়ুনএসএসসি পরীক্ষা: কালিয়াকৈরে শিক্ষকের কারাদণ্ড
গাজীপুরঃ জেলার কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের ডিউটিরত শিক্ষক সৈকত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলায় এ কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ …
বিস্তারিত পড়ুনরাবি: অবৈধভাবে হলে অবস্থান, ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা, প্রাধ্যক্ষকে হুমকি
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল প্রাধ্যক্ষকে হুমকি ও অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগে এক ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক …
বিস্তারিত পড়ুনএসএসসি: ফেনীতে শিক্ষক বহিষ্কার
ফেনীঃ জেলার সোনাগাজীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে গোলাম মাওলা নামে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত গোলাম মাওলা মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। জানা যায়, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় …
বিস্তারিত পড়ুনরমজানে খোলা থাকছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন পবিত্র রমজান মাসে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা থাকবে। আগামী ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোয় শ্রেণি কার্যক্রম চালু থাকবে। সোমবার কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে তিন সরকারি আলিয়া মাদ্রাসা ও বেসরকারি মাদ্রাসার ২০২৪ সালের সংশোধিত ছুটির …
বিস্তারিত পড়ুনপিএইচডি ও অধ্যাপকের আধিক্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগ। শিক্ষকের সংখ্যা ২১। তাদের মধ্যে ১৬ জনই পিএইচডি ডিগ্রিধারী। রাবি থেকেই সবাই পিএইচডি সম্পন্ন করেছেন। শুধু দর্শন নয়, বিশ্ববিদ্যালয়টির সবক’টি বিভাগেই কমবেশি এমন চিত্র দেখা যায়। বর্তমানে দেশে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের হার সবচেয়ে বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, …
বিস্তারিত পড়ুনস্বাধীনতার ৫৩-বছর পর শহিদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন স্কুল শিক্ষক
হবিগঞ্জঃ জেলার মাধবপুর উপজেলার স্কুল শিক্ষক অবিনাশ কুমার নাগ শহিদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১৫ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে শহীদ বুদ্ধিজীবি হিসাবে অবিনাশ কুমার নাগকে স্বীকৃতি প্রদান করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। …
বিস্তারিত পড়ুনপায়ে লিখে এসএসসি পরীক্ষা: দৃষ্টান্ত গড়তে চায় সিয়াম
জামালপুরঃ দুই হাত না থাকার সীমাবদ্ধতাকে কাটিয়ে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সিয়াম নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী। দুই হাত ছাড়া জন্ম নেয়া সিয়াম মিয়া ছোটবেলা থেকে অদম্য ইচ্ছাশক্তিতে পা দিয়ে লিখে পড়াশোনা শুরু করেন। বাবার অভাবের সংসারে চতুর্থ শ্রেণিতে থাকতে একবার পড়াশোনা বন্ধ হয়ে যায় তার। …
বিস্তারিত পড়ুনকুবিতে হেনস্তা, নিরাপত্তা চেয়ে শিক্ষকদের জিডি
কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের হেনস্তা ও হুমকি-ধমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় উপাচার্যপন্থী দুই কর্মকর্তা ও সাতজন সাবেক শিক্ষার্থীর নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক সমিতি সভাপতি ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এ সাধারণ ডায়েরি করেন। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল