এইমাত্র পাওয়া

Daily Archives: October 23, 2023

বিনা নোটিশে চাকরিচ্যুত ২৭ শিক্ষকের মানবেতর জীবন

নেত্রকোনাঃ জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী দত্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের স্বেচ্ছচারিতায় চাকরিহারা ২৭ জন শিক্ষক স্ত্রী-সন্তান নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। তার বিরুদ্ধে সীমাহীন স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, ক্ষমতার অপব্যবহার, বিপুল অর্থ আত্মসাৎ ও জনৈক ছাত্রীকে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ করার পরও কোনো প্রতিকার না হওয়ায় অভিভাবকসহ সুধী মহলে …

বিস্তারিত পড়ুন

আনসার আইন নিয়ে পুলিশে অসন্তোষ

ঢাকাঃ প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ন আইন নিয়ে পুলিশ বাহিনীতে অসন্তোষ দেখা দিয়েছে। এই অসন্তোষ জানাতে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) শীর্ষ পর্যায়ের ২৫ কর্মকর্তা রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা বলেছেন, এই আইন পাস হলে পুলিশ ও আনসার বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টি হবে। সূত্র বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের …

বিস্তারিত পড়ুন

সরকারি মেডিকেলে ভর্তিতে আসন বাড়ল ১০৩০টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন। এটি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য সুখবরই বটে। তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান …

বিস্তারিত পড়ুন

‘চেয়ারম্যান যখন স্কুল শিক্ষক’

নেত্রকোণাঃ জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঁঞা হাতে সময় পেলেই তিনি ছুটে যান কাছের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে ঢুকে পড়েন কোনো ক্লাসে। শুরু করেন পাঠদান। একজন পেশাদার শিক্ষকের মতোই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে মজার সব গল্পের মাধ্যমে শিক্ষাদানে বেশ পটু তিনি। শুধু পড়ানোর …

বিস্তারিত পড়ুন

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ঢাকাঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিত ক্রমিক নম্বর-৫ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি …

বিস্তারিত পড়ুন

ইমামকে হুমকি দেওয়া ইউএনওকে রাঙামাটি বদলি

চট্টগ্রামঃ ইমামকে পানিতে চোবানোর হুমকি দিয়ে আলোচিত কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহী অনুপমকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের সাড়ে ১১ লাখ শিক্ষার্থীর তথ্যে অসংগতি

ঢাকাঃ সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছরই প্রাথমিক ও মাধ্যমিকে ঝরে পড়ার হার কমছে। এমনকি করোনায় একটানা দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও। এতে করে আশার সঞ্চার হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঝরে পড়ার হারে শুভংকরের ফাঁকি রয়েছে বলে মনে করছেন অনেকেই। কারণ অনেক তথ্যেই গরমিল রয়েছে। যেখানে চর-হাওর, দুর্গম অঞ্চল, …

বিস্তারিত পড়ুন

দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুতুবদিয়ায় ২৩, ফেনীতে ২২, টেকনাফে ৭, চট্টগ্রামে ৬, রাঙ্গামাটিতে ৩, ঢাকা, কক্সবাজার, সীতাকুণ্ড ও সন্দ্বীপে …

বিস্তারিত পড়ুন

মাউশিতে সেসিপ কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

ঢাকাঃ চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সেসিপ) কর্মকর্তা-কর্মচারীরা। এতে অংশ নিয়েছেন প্রায় সাতশো কর্মকর্তা-কর্মচারী। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন তারা। বিকেল ৫টা পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন …

বিস্তারিত পড়ুন

নতুন ভর্তি নীতিমালা: স্কুলের এক শাখায় ৫৫ জনের বেশি ভর্তি নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করতে হবে। এতে স্কুলের এক শাখায় ৫৫ জনের বেশি ভর্তি করা যাবে না এমনকি সংযুক্ত প্রাথমিকে ভর্তি ক্ষেত্রে ৬ বছর উল্লেখ করে দেওয়া হয়েছে। …

বিস্তারিত পড়ুন