এইমাত্র পাওয়া

Monthly Archives: August 2023

ডেঙ্গু প্রতিরোধে মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীসহ সারাদেশে ছড়িয়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর। দিন যত যাচ্ছে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ডেঙ্গুতে বেশি ঝুঁকিতে শিশুরা। এমন পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় …

বিস্তারিত পড়ুন

ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা, ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহঃ জেলায় ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। আদালতের সহকারী …

বিস্তারিত পড়ুন

ঋণ দিতে পারবে না ইসলামী ব্যাংকের কোনো শাখা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এখন থেকে কাউকে কোন ঋণ দিতে পারবেন না ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা (ব্রাঞ্চ ম্যানেজার)। এমনকি বিভাগীয় ও জোন প্রধানরাও কোনো ঋণ অনুমোদন করতে পারবেন না। এছাড়া ঋণের সীমাও বাড়াতে পারবেন না তাঁরা। তবে কৃষি খাতে ঋণ দেয়ার ক্ষমতা বহাল রাখা হয়েছে। গত ১৯শে জুন ইসলামী ব্যাংকের পরিচালনা …

বিস্তারিত পড়ুন

পদ ফাঁকা থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ বন্ধ ২০ বছর

কুষ্টিয়াঃ পদ ফাঁকা থাকা সত্ত্বেও ২০ বছর ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে। তাই কেবল অধ্যাপকরাই এ অনুষদের তিনটি বিভাগে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। ফাঁকা রয়েছে, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদ। এতে করে পাঠদান ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে …

বিস্তারিত পড়ুন

৫ কর্মদিবসের মধ্যে শিক্ষক নিয়োগ না দিলে আমরণ অনশন

গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার প্রশাসনিক ভবনের সামনে তালা দিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সরোয়ার হোসেন বলেন, …

বিস্তারিত পড়ুন

সন্দ্বীপে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামঃ জেলার  সন্দ্বীপে সাত বছর বয়সি এক ছাত্রীকে পরীক্ষা শেষে ধর্ষণের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন বৃহস্পতিবার এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডিত আবু তাহের ওরফে শিপন (৩০) সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের হারামিয়া গ্রামের মৃত আবুল কালাম ওরফে …

বিস্তারিত পড়ুন

মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে এবার নারী নির্যাতন মামলা করা হয়েছে। মামলায় কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়েছে। গত ১ আগস্ট এক কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন …

বিস্তারিত পড়ুন

ইউএনও পাচ্ছে গাড়ি, সরকারি চাকুরেরা প্রণোদনা, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য কী?

মোস্তফা মল্লিকঃ বাজারের সঙ্গে সমন্বয় করে উপবৃত্তির পরিমাণ নির্ধারণ করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। ডলার, মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ- এসব জটিল বিষয় বোঝেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের শ্রমজীবী অভিভাবকরা। তাহলে প্রশ্ন হচ্ছে- তাদের পাশে দাঁড়াবে কে? জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নতুন গাড়ি দিতে চায় জনপ্রশাসন …

বিস্তারিত পড়ুন

গণবিজ্ঞপ্তিতে যে বিষয়ে শিক্ষক হতে একজন প্রার্থীও পায়নি এনটিআরসিএ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১৯৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় ভোকেশনাল কোর্সের জন্য চাহিদা ছিল ১০টি ‘ট্রেড ইনস্ট্রাক্টর’ পদে ২৪৭ শিক্ষকের। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এ চাহিদা দেয়। সে অনুযায়ী গত ১১ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে ১০টি ট্রেডে ‘ইনস্ট্রাক্টর’ …

বিস্তারিত পড়ুন

সেপ্টেম্বর থেকে টিকা পাবে ১০-১৪ বছরের ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে আগামী সেপ্টেম্বর মাস থেকে ১০-১৪ বছর বয়সী মেয়েদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেবে সরকার। এ লক্ষ্যে সারাদেশে ১০-১৪ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা বিভাগে এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে। পরে …

বিস্তারিত পড়ুন