এইমাত্র পাওয়া

Daily Archives: August 31, 2023

সরকারি চাকরিতে সাড়ে ৬ হাজার নতুন পদ সৃষ্টি হচ্ছে

নিউজ ডেস্ক।। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাড়ে ৬ হাজার নতুন পদ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে ইউএনও-ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধন এবং শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা করা হচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এসব প্রস্তাব উঠতে যাচ্ছে। বৈঠকে …

বিস্তারিত পড়ুন

একই দিনে বিদ্যালয়ে নেই ৩ শিক্ষক, শোকজ

নিউজ ডেস্ক।। ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে তিন শিক্ষক অনুপস্থিত থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।বুধবার (৩০ আগস্ট) তাদের শোকজ নোটিশ দেওয়া হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন স্বাক্ষরিত নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিতভাবে এর জবাব দিতে বলা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ

নিউজ ডেস্ক।। এশিয়া কাপের পর্দা উঠেছে গতকাল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেপাল। বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে আজ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুদল। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান টাইগাররা। সাকিব আল হাসানের …

বিস্তারিত পড়ুন

মসজিদে যেতে না পারলেও যেভাবে জুমা পড়া যায়

ধর্ম ডেস্ক।। জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। মসজিদে যেতে না পারলেও জুমা থেকে বিরত থাকা উচিত নয়। কেননা জুমা আদায়ের রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। আর জুমা আদায়ের নির্দেশে মহান আল্লাহ তাআলা স্বতন্ত্র আয়াত নাজিল করেছেন। কিন্তু যদি কোথাও মসজিদ পাওয়া না যায় কিংবা কোনো কারণে মসজিদে যাওয়া সম্ভব না হয় তবে কীভাবে …

বিস্তারিত পড়ুন

নামাজের সময়সূচি: ৩১ আগস্ট ২০২৩

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। আজ বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ (১৬ …

বিস্তারিত পড়ুন

পদার্থবিজ্ঞান পরীক্ষায় ৮ প্রশ্নের ৬টিতে ভুল

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ভুলের ছড়াছড়ি। মোট ৮টি প্রশ্নের মধ্যে ৬টিতেই ভুল পাওয়া গেছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্ন বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা জানান, বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথমপত্রের লিখিত অংশের ৫ নম্বর উদ্দীপকে …

বিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানের মৃত্যু

নিউজ ডেস্ক।। আরাফাত হোসেন রাউফ এবং ইসনাত জাহান রাইদা। তারা দুই ভাইবোন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ আগস্ট আরাফাত এবং ২৫ আগস্ট রাইদার মৃত্যু হয়। মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতির এই দুই সন্তান মাত্র এক সপ্তাহের ব্যবধানে মারা যান। ডেঙ্গুতে দুই সন্তানকে হারিয়ে বাবা-মা দিশাহারা। রাজধানীর মধ্য পাইকপাড়ার ছাপাখানা মোড়ের …

বিস্তারিত পড়ুন

মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে হাইকোর্টের রায়

শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত ফরম (এসআইএফ) সংশোধনের মাধ্যমে ‘বাবা’ অথবা ‘মা’ অথবা আইনগত অভিভাবকের নাম যুক্ত করতে নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (৩০ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ১৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। এ রায়ের ফলে তিনজনের যেকোনো একজনের …

বিস্তারিত পড়ুন

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব: শিক্ষকদের প্রাণনাশের হুমকি, ক্লাস বন্ধ

সিরাজগঞ্জঃ জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সব সহকারী শিক্ষকদের মধ্যে দ্বন্দের কারণে শিক্ষকদের হত্যার হুমকির অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে। বুধবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। শিক্ষার্থীরা অনেকে মাঠে খেলছে আবার কেউ কেউ শ্রেণিকক্ষে বন্ধুদের সঙ্গে গল্প করছে। …

বিস্তারিত পড়ুন