Monthly Archives: June 2023

সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বে ১৭ শিক্ষকের বেতন বন্ধ

সুনামগঞ্জঃ জেলার তাহিরপুরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। সম্প্রতি বিদ্যালয়ের সভাপতি আমির শাহ প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতির অপবাদে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক, ৩ জন কর্মচারীর বেতন শিটে স্বাক্ষর না দিয়ে বেতন আটকে দিয়েছেন তিনি। অপরদিকে বিদ্যালয়ের প্রধান …

বিস্তারিত পড়ুন

২৯ শিক্ষকের এমপিও জালিয়াতি

ঢাকাঃ যোগ্যতা না থাকায় তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে উচ্চতর গ্রেডে এমপিওভুক্ত হয়েছেন দেশের ২২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, সহকারী সুপার, সহকারী মৌলভী ও সহকারী শিক্ষক। বছরের পর বছর বেতন ভাতা নিয়েছেন তারা। এই ঘটনা জানতে পেরে এসব শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। এই শিক্ষকদের নেওয়া …

বিস্তারিত পড়ুন

এমপিও শিটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রাখার দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অসাংবিধানিক, অমানবিক ও বৈষম্য মূলক আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর কালো ধারা, উপধারা সংশোধন করে জিও জারীকালীন ৭ম গ্রেড প্রাপ্ত প্রভাষক, প্রদর্শক, শরীরচর্চা শিক্ষক, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বেসরকারি আমলে এমপিও শিটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রাখাসহ ৬ দফা দাবি জানিয়েছে সরকারিকৃত কলেজ শিক্ষক ও …

বিস্তারিত পড়ুন

ইউজিসির আর্থিক নীতিমালা প্রত্যাখ্যান জবি শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখ্যান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। এ ধরনের নীতিমালা প্রতিপালনের নির্দেশকে মানহানিকর এবং ষড়যন্ত্রমূলক পদক্ষেপ হিসেবে মনে করে শিক্ষকদের অন্যতম বৃহৎ এই সংগঠন। বুধবার (২১ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. …

বিস্তারিত পড়ুন

প্রথম বর্ষের ছাত্রকে মারধর ও যৌন হয়রানির অভিযোগ

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে (১৩৬ নম্বর কক্ষ) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে মারধর ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জুন) প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। লিখিত অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নম্বর …

বিস্তারিত পড়ুন

প্রতিবন্ধীদের এসএসসি, বয়সসীমা বেড়ে হলো ২৫ বছর

ঢাকা: প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অংশ নেওয়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিবন্ধী …

বিস্তারিত পড়ুন

বুয়েট-ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় বিষ্ণু

পঞ্চগড়ঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না মেধাবী বিষ্ণু দাস। এ নিয়ে দুশ্চিন্তায় তার হতদরিদ্র পরিবার। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের আরাজী সুন্দরদীঘি শিবেরহাট গ্রামের ভূমিহীন মাছ বিক্রেতা জয়দেব দাশের ছেলে বিষ্ণু। সে প্রত্যন্ত অঞ্চলের সুন্দরদীঘি উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন …

বিস্তারিত পড়ুন

সেশনজটের গ্যাঁড়াকলে ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়াঃ  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) একসময় জটের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ছিল। বিগত কয়েক বছরে সেই দুর্নাম কাটিয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়টি। বিভিন্ন কারণে আবারও সেশনজটের গ্যাঁড়াকলে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আট বিভাগের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাঁচ বছর পূর্ণ করলেও স্নাতকের পাঠ চুকাতে পারেননি আজও। এছাড়াও কয়েকটি বিভাগ এক সেমিস্টার পিছিয়ে রয়েছে। …

বিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধার বাড়ি ভাইকে বরাদ্দ দিলেন সমাজসেবা কর্মকর্তা

পাবনাঃ জেলার বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বীর নিবাসের বাড়ি নিজ ভাইয়ের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তার সরকারি কর্মকর্তা ভাইয়ের নামে দেওয়া বীর নিবাসের বরাদ্দ বাতিলের সুপারিশ …

বিস্তারিত পড়ুন

২০ তারিখের পর ঈদ হলে সরকারি চাকরিজীবীদের ঐ মাসের বেতন কখন হবে

ঢাকাঃ ঈদ আসলেই বোনাস নিয়ে চিন্তা। ২০ তারিখের পর ঈদ হলে ঐ মাসের বেতন ঈদের আগে হবে কি হবে না এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সরকারি কর্মচারীদের মধ্যে প্রচলিত একটি ধারণা রয়েছে যে, ঈদ বা উৎসবের মাসের শেষে দিকে অর্থাৎ ২০ তারিখের পর যে কোন সময় ঈদ বা উৎসব অনুষ্ঠিত হলে …

বিস্তারিত পড়ুন