Daily Archives: May 17, 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির প্রথম মেধাতালিকা কাল

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশ করা হবে। ওইদিন বিকেল ৪টা থেকে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফল পাওয়া যাবে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, …

বিস্তারিত পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়: পাঁচ দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ ভুক্ত তিনটি ইউনিট এবং বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে তিন-ধাপে মোট পাঁচ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এসময় দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে। মঙ্গলবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসকল তথ্য জানা যায়। …

বিস্তারিত পড়ুন

শিক্ষায় একটি ‘মেগাপ্রজেক্ট’ হবে: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ শিক্ষা ও মানবসম্পদ মিলিয়ে বাজেট শতকরা ৩ ভাগের কাছাকাছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বর্তমানে এ খাতে বরাদ্দ প্রায় ৯০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের তুলনায় বাজেট বেড়েছে, তবে তা আরো বাড়াতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘লার্নিং লস’ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় …

বিস্তারিত পড়ুন

লার্নিং লস বা গ্যাপ পূরণে সময় লাগবে: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে সারা বিশ্ব ক্ষত্রিগ্রস্ত হয়েছে। আমাদেরও হয়েছে। শিক্ষায় এর প্রভাব পড়েছে। তবে লার্নিং লস বা গ্যাপ পূরণে সময় লাগবে। একটি বা দুটি শিক্ষাবর্ষে তা পূরণ হবে তেমন নয়। করোনাকালে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা ৯৩ শতাংশ শিক্ষার্থীকে লেখাপড়ায় যুক্ত করতে পেরেছি। মহামারীর কারণে …

বিস্তারিত পড়ুন

সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাপাহার প্রতিবেদক, নওগাঁঃ  “রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাপাহারে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দূর্নীতি দমন কমিশন ও সাপাহার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে “প্রতিরোধ নয়,দমনই দূর্নীতি নির্মূলের কার্যকরী উপায়” এই বিষয়ের উপর …

বিস্তারিত পড়ুন

ঐতিহাসিক ১৭ মে ও স্বদেশের মাটিতে শেখ হাসিনা

অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনঃ  ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা সপরিবারে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঐ ঘাতক চক্র একই বছর ৩নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করে জাতীয় চার নেতাকে।পরবর্তীতে ঘাতকরা আওয়ামী লিগের নেতাকর্মী, সমর্থক ও মুক্তিযোদ্ধাদের বেছে বেছে হত্যা করে। এসব হত্যারকারণ ছিলো আওয়ামী লীগকে নির্মূল …

বিস্তারিত পড়ুন

নদীতে গোসল করতে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রতিবেদক, দিনাজপুরঃ জেলার  ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের পাশে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ(১৫) নামে এক  স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে গেলে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আলিফ উপজেলার বারাইপাড়া গ্রামের মঈদুল ইসলামের ছেলে। নিহতর …

বিস্তারিত পড়ুন

ইবিতে সমন্বিত এবং স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুষ্টিয়াঃ  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুসারে, …

বিস্তারিত পড়ুন