Daily Archives: March 10, 2023

শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ দিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলার ১০৪নং খুলনা বাজার ও ১৪নং সিদ্দি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে অংশ নেন। এদিকে ইউএনও এর সঙ্গে বসে ক্লাস …

বিস্তারিত পড়ুন

প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জেলার চারঘাটের পদ্মা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে সাবেক ছাত্র-ছাত্রী অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে স্কুল চত্বরে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পদ্মা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমানসহ প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে …

বিস্তারিত পড়ুন

প্রফুল্লচন্দ্র ঘোষ: শিক্ষকদের শিক্ষক

শিক্ষাবার্তা ডেস্কঃ ঐতিহাসিক দীপেশ চক্রবর্তীর মতে বাঙালির পাবলিক কালচারে স্মৃতি খুব গুরুত্বপূর্ণ। বরেণ্য ব্যক্তিদের জীবন ও কাজ, বিভিন্ন পরিবারের গৌরব ইত্যাদি বিষয়ে মানুষের স্মৃতি কথা-উপকথার রূপে ছড়িয়ে থাকে। ‘স্মৃতি ও বাঙালির পাবলিক কালচার’ নামের প্রবন্ধে দীপেশ এ প্রসঙ্গে প্রেসিডেন্সি কলেজের ইংরেজি বিভাগের দৃষ্টান্ত দিয়েছেন। তাঁর কথায়ই ফিরে যাই: ‘আমি মাঝেমাঝেই …

বিস্তারিত পড়ুন

মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘটে উত্তরবঙ্গের স্কুল কলেজের শিক্ষকরা!

শিক্ষাবার্তা ডেস্কঃ মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট নিয়ে তৃণমূলের সঙ্গে চাপানউতর শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আজ, শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে, বৃহস্পতিবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে দু’পক্ষ ময়দানে নামে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, হাসপাতালে ধর্মঘট হবে বলে খবর। তবে ধর্মঘট যাতে না হয়, …

বিস্তারিত পড়ুন

শিক্ষককে মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে নিজের বিয়ে ঠেকাল স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ জেলার শ্রীপুরে প্রধান শিক্ষককে মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে নিজের বাল্যবিয়ে ঠেকিয়েছে নাদিয়া নামে এক স্কুলছাত্রী। নাদিয়া শ্রীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্কুলছাত্রী নাদিয়া (১৬) ওই গ্রামের নূরুল হুদার মেয়ে। তিনি স্কুলের প্রধান …

বিস্তারিত পড়ুন

জামালপুরে ২১৯ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার সদর উপজেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য ল্যাপটপ বিতরণ করেছে উপজেলা শিক্ষা অফিস।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পিইডিপি-৪ এর আওতায় বিদ্যালয়গুলোতে এ ল্যাপটপ দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ ল্যাপটপ বিতরণের আয়োজন করা হয়। …

বিস্তারিত পড়ুন

ত্রিভুজ প্রেমের বলি কলেজছাত্র শাহরিন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন দিনাজপুর সিটি কলেজের ছাত্র শাহরিন আলম বিপুল (১৮)। মাথায় আঘাতের পর তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা একে অপরের বন্ধু হলেও বয়স এবং পড়ালেখায় অসমতা রয়েছে। তারা হলেন- সদর উপজেলার শালকী বোয়ালমারী গ্রামের মো. রশিদের ছেলে …

বিস্তারিত পড়ুন

শিক্ষিকা শাপলার সফলতার গল্প!

নিজস্ব প্রতিবেদক, শেরপুরঃ এসএসসির গণ্ডি পেরোনোর আগেই যার সব ইচ্ছাকে বলি দিয়ে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে, তিনিই এখন পথ দেখাচ্ছেন হাজারো নারী উদ্যোক্তাকে। পেশায় একজন মাদরাসা শিক্ষক হয়েও নিজের সর্বোচ্চ মেধা আর শ্রম দিয়ে পিছিয়েপড়া নারীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, বর্তমানে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানও তিনি। …

বিস্তারিত পড়ুন

স্কুলের সভাপতি ছুটি ঘোষণা এখতিয়ারবহির্ভূত: ঢাকা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি প্রতিষ্ঠানটিতে যে ছুটি ঘোষণা করেছিলেন, তাকে এখতিয়ারবহির্ভূত ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে ছুটি ঘোষণাকে সরকারের জারি করা নির্দেশনা অমান্য করার শামিল বলেও উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসব বিষয় উল্লেখ করে …

বিস্তারিত পড়ুন

সিজিপিএ–৪ এ ৪ পেলেন সামিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২২তম সমাবর্তন অনুষ্ঠিত হলো ২ মার্চ। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী সামিয়া বিনতে হাসান স্নাতকে ৪–এ ৩.৯৯ এবং স্নাতকোত্তরে সিজিপিএ–৪ পেয়েছেন। তার এমন অসামান্য কৃতিত্বের জন্য সমাবর্তনে স্বর্ণপদকে ভুষিত করা হয়েছে । ইতোপূর্বে ২১তম সমাবর্তনেও সামিয়া স্বর্ণপদক পেয়েছিলেন কারণ স্নাতকে তার সিজিপিএ ছিল ৩.৯৯৩। …

বিস্তারিত পড়ুন