আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে, শিগগিরই ঘোষণা করা হবে। তিনি আজ শেরপুর শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী ২০২৩ সালের নতুন শিক্ষাব্যবস্থা সম্পর্কে বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে, …
বিস্তারিত পড়ুনDaily Archives: May 8, 2022
অর্ধশত শিক্ষার্থী কোরআনে হাফেজ হলেন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে
অনলাইন ডেস্ক।। পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের অর্ধশত শিক্ষার্থী। রাজধানীর লালমাটিয়ার ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুল থেকে তারা এ কৃতিত্ব অর্জন করেছেন। হাফেজ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন মেয়ে শিক্ষার্থীও রয়েছেন। ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুলের শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে এসব শিক্ষার্থী কুরআনের হাফেজ হয়েছেন। পবিত্র কুরআনের …
বিস্তারিত পড়ুনবাংলাদেশে অশনি আঘাত হানার সম্ভাবনা নেইঃ ত্রাণ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক।। অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, যার নাম দেওয়া হয়েছে ‘অশনি’। এটা আগামী ১২ মে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে। আজ রবিবার সচিবালয়ে …
বিস্তারিত পড়ুনঢাকামূখী ট্রেণ যাত্রায় উপচে পড়া ভীড়
অনলাইন ডেস্ক।। রেলের শহর হিসেবে পরিচিতি আছে রাজবাড়ীর। সেই রেলের শহর রাজবাড়ীতে ট্রেনে করে ঈদ শেষে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঢাকামুখী মানুষ। তারা ট্রেনের ইঞ্জিনে, বগি ও ছাদে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন। রেল কর্তৃপক্ষ বলছেন- অতি তাড়াতাড়ি এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো না গেলে ট্রেনে যাত্রীদের গাদাগাদি …
বিস্তারিত পড়ুনবাংলাদেশঃ টানা ১৮ দিন করোনায় মৃত্যুহীন
অনলাইন ডেস্ক।। করোনাভাইরাসে দেশে আজও কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৮ দিন কোভিডে মৃত্যুহীন কাটাল বাংলাদেশ। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত রয়েছে। এর আগে গত ২০ এপ্রিলের পর করোনায় কারও মৃত্যুর খবর আসেনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তবে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জন …
বিস্তারিত পড়ুনপূর্ব ইউক্রেনের স্কুলে হামলায় ৬০ জন নিহতের আশংকা
পূর্ব ইউক্রেনের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে পুড়ে যাওয়া স্কুলের ধ্বংসাবশেষে অন্তত ৬০ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর প্রকাশ করেছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৮ মে) লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, ‘রাশিয়ান বাহিনী স্কুলে বোমা চালিয়েছে। এতে …
বিস্তারিত পড়ুনমন্ত্রীর স্বজন হলেও বাড়তি সুবিধা দেবেন না: নির্দেশ রেলকর্মীদের
নিউজ ডেস্ক।। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্বজনদের এক কেলেঙ্কারির পর এই ধরনের পরিচয়ে কেউ বাড়তি সুবিধা চাইলেও তা না দিতে রেলকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। রোববার এমন এক আদেশ রেলপথ মন্ত্রণালয় জারি করেছে। তা পাঠানো হয়েছে রেলওয়ের বিভিন্ন প্রকল্পের পরিচালক, সব স্টেশনের ম্যানেজার, স্টেশন মাস্টার, ট্রেনের পরিচালককে। রেলমন্ত্রীর একান্ত সচিব …
বিস্তারিত পড়ুনদেশে ফের করোনা শনাক্ত বাড়লো
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এর আগেরদিন দেশে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনা শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা …
বিস্তারিত পড়ুননিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘অশনি’
নিউজ ডেস্ক।। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি অবশেষে ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। এর ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও …
বিস্তারিত পড়ুনভোজ্যতেলের হাহাকার কাটছে না
বাজারে ভোজ্যতেলের হাহাকার যেন কাটছে না। ঈদের আগে সংকটের কথা বললেও ক্রেতারা বাড়তি দামে সয়াবিন তেল কিনতে পেরেছেন। তবে ঈদের পর বাজারে নেই। শুক্রবার নতুন দাম কার্যকর করার পরও নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কিনতে ক্রেতা এক বাজার থেকে অন্য বাজারে ছুটছেন। এমন পরিস্থিতিতে সরবরাহ নেই বলে খুচরা ও পাইকারি বিক্রেতারা মিল …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল