Daily Archives: March 28, 2022

রমজানে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

নিউজ ডেস্ক।। আসন্ন রমজান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংক কার্যক্রম চলবে সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার …

বিস্তারিত পড়ুন

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজঃ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। র‌্যাবের সাবেক-বর্তমান সাত শীর্ষ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা বিনা কারণে র‌্যাবের কয়েক সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা তাদের দেশের বাহিনীগুলো অপরাধ করলে শাস্তি দেয় না। আজ সোমবার (২৮শে মার্চ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠা …

বিস্তারিত পড়ুন

রমজানেও খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক।। আসন্ন রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের মত মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতেও ক্লাস চলবে। এ নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্তারা। কিন্তু কবে পর্যন্ত ক্লাস চালানোর নির্দেশনা দেয়া হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। এ …

বিস্তারিত পড়ুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক।। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে ১৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সব নিত্যপণ্যের উৎপাদন, আমদানি, মজুত, বাজারে সরবরাহ ও দাম পর্যালোচনা করে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

রোজায় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

নিউজ ডেস্ক।। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৩ (২০২২ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ …

বিস্তারিত পড়ুন

মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক।। মেহেরপুরে নতুন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ লক্ষ্যে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক …

বিস্তারিত পড়ুন

৭ দিনের মধ্যে প্রাথমিকের বদলি চালুর পদক্ষেপ নিতে নোটিশ

নিউজ ডেস্ক।। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়া সাত দিনের মধ্যে চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ সদরের চর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠান। …

বিস্তারিত পড়ুন

ডাস্টার দিয়ে পিটিয়ে ছাত্রীর মাথা ফাটালেন শিক্ষিকা!

নিউজ ডেস্ক।।’ ডাস্টার দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটিয়েছেন রাজবাড়ী জেলা সদরের ৫৭ নম্বর মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চৌধুরী ফরিদা আক্তার। উর্মি (৯) নামে ওই শিশু শিক্ষার্থীর মাথা ফাটানোর দায় স্বীকার করেছেন ফরিদা আক্তার। তবে অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। গত রোববার (২৭ মার্চ) বেলা …

বিস্তারিত পড়ুন

র‍্যাবের উজ্জ্বল ভূমিকার বিবরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ

মিজানুর রহমান।। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ খণ্ডন নয় বরং প্রতিষ্ঠান হিসেবে র‌্যাব’র উজ্জ্বল ভূমিকার বিস্তারিত তুলে ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনায় এলিট ফোর্সটির সদস্যরা যে বিচার এবং শাস্তির মুখোমুখি হন, তা ডাটা বা পরিসংখ্যান আকারে তুলে ধরেছে ঢাকা। এ নিয়ে …

বিস্তারিত পড়ুন

তাহসান-মিথিলা-শবনম ফারিয়াকে অব্যাহতি

নিউজ ডেস্ক।। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা থেকে অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছে আদালত। রোববার (২৭ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদেরকে অব্যাহতির এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া অন্য দুই জন হলেন- ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন