Daily Archives: February 19, 2022

বুয়েটে ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। তিনি বলেন, বুয়েটের একাডেমিক কাউন্সিল এইচএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। …

বিস্তারিত পড়ুন

স্বর্ণাক্ষরে লেখা পৃথিবীর সবচেয়ে বড় কোরআন তৈরি হচ্ছে পাকিস্তানে

অনলাইন ডেস্ক।। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন। পাকিস্তানে তৈরি করা হচ্ছে স্বর্ণাক্ষরে লেখা পৃথিবীর সবচেয়ে বড় কোরআন। এটিতে ব্যবহার করা হচ্ছে ২০০ কেজি সোনা। পাশাপাশি আরও ২ হাজার কেজি অ্যালুমিনিয়ামও। খবর প্রকাশ করেছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, এ কাজটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের বিখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর শাহিদ রাসাম। ২০১৬ …

বিস্তারিত পড়ুন

২৫ মার্চ ১ মিনিটের জন্য অন্ধকারে থাকবে পুরো দেশ

অনলাইন ডেস্ক ॥ এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। ওইদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে …

বিস্তারিত পড়ুন

করোনায় উচ্চশিক্ষার দ্বার বন্ধ ২৭ লাখ শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক।। এপ্রিলে পরীক্ষা, সেপ্টেম্বর-অক্টোবরে ভর্তিযুদ্ধ আর জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস—করোনার আগে এই নিয়মেই এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশ ঘটত। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এ ধারাকে ওলটপালট করে দিয়েছে। শিক্ষাপঞ্জির এই এলোমেলো অবস্থার কারণে উচ্চশিক্ষার দ্বারে আটকে গেছেন ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রায় ২৭ লাখ শিক্ষার্থী। এ বছর শেষ …

বিস্তারিত পড়ুন

ভাইরাল সোহেলই চাঁপাইনবাবগঞ্জের বকুল, দাবি প্রথম স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক।। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সোহেল মিয়াকে নিজের নিখোঁজ স্বামী বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জের শুরাতন বেগম নামে এক নারী। সোহেল মিয়া ও পঙ্গু রওশন দম্পতিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। শুধু তাই নয়, তাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। সোহেলকে স্বামী দাবি করা শুরাতন বেগমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার …

বিস্তারিত পড়ুন

২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন করে ছুটি থাকবে। এর আগে নতুন কারিকুলামে যেসব শিক্ষার্থী যুক্ত হচ্ছেন, তারাও সপ্তাহে দুই দিন করে ছুটি পাবেন। শনিবার ( ১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত …

বিস্তারিত পড়ুন

২০২৪ সাল থেকে মাধ্যমিকে থাকছে না বিভাগ বিভাজন

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৪ সাল থেকে মাধ্যমিকে ৯ম শ্রেণিতে থাকবে না বিভাগ (আর্টস, কমার্স, সায়েন্স) বিভাজন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এনসিটিবিতে নতুন কারিকুলামের বই উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শুধু জ্ঞান নয়; এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের …

বিস্তারিত পড়ুন

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে সব বর্ষের সশরীরে ক্লাস-পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে পুনরায় শুরু হবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। অফিসসমূহও ২২ ফেব্রুয়ারি থেকে …

বিস্তারিত পড়ুন

সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ২০ জনের নাম

নিজস্ব প্রতিবেদক।। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের খোঁ‌জে আপাতত ২০ জনের নাম ঠিক করেছে সার্চ কমিটি। এদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে রোববার (২০ ফেব্রুয়ারি) পরবর্তী বৈঠকে বসবে তারা। শ‌নিবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ ক‌মি‌টির বৈঠ‌কের পর গণমাধ্যমকর্মী‌দের এতথ্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র …

বিস্তারিত পড়ুন

বাজার মূলধন হারালো ১৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক।। শেয়ারবাজারে গেলো সপ্তাহের শেষ দিকে লেনদেন ও সূচকে ছিল নেতিবাচক ধারা। আলোচ্য সময়ে লেনদেনের পাশাপাশি কমেছে বাজার মূলধনের পরিমাণ। এরমধ্যে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৬৫৫ কোটি টাকা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল …

বিস্তারিত পড়ুন