নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৪ জানুয়ারি) থেকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগকে উদ্ধৃত করে সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ‘২৪ জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে’। করোনা সংক্রমণ …
বিস্তারিত পড়ুনMonthly Archives: January 2022
সরকারি-বেসরকারি অফিসে অর্ধেকের বেশি জনবল নয়
নিউজ ডেস্ক।। সরকারি-বেসরকারি অফিসে অর্ধেকের বেশি জনবল কাজ করতে পারবে না। সশরীরে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন আর বাকিরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজ করবেন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের …
বিস্তারিত পড়ুনঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা
নিউজ ডেস্ক।। দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘলা। দু-একবার মেঘের আড়ালে সূর্য উঁকি দিলেও হারিয়ে গেছে নিমিষেই। ফলে ঝলমলে রোদের দেখা মেলেনি। দুপুরে রাজধানীতে কয়েক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। তবে রাত পৌনে ১০টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে আরও বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, …
বিস্তারিত পড়ুনউপাচার্যের বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদ শিক্ষক সমিতির
নিউজ ডেস্ক।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদের সই করা …
বিস্তারিত পড়ুনশাবি শিক্ষকদের দিনভর বৈঠক শেষে চার দফা দাবি
ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বৈঠক করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। রোববার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে রাত সোয়া ৮টায় শিক্ষকদের পক্ষে ৪ দফা দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস। চার …
বিস্তারিত পড়ুন৭ কলেজের স্থগিত পরীক্ষা চলবে
নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা সশরীরে চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজ কর্তৃপক্ষের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিস্তারিত পড়ুনসোমবার থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় সোমবার থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার তথ্য অধিদপ্তর থেকে প্রেরিত এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর দেশে প্রতিনিয়ত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে …
বিস্তারিত পড়ুনউন্নত মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ
নিউজ ডেস্ক।। কল ড্রপ, দুর্বল নেটওয়ার্কের কারণে কল বিচ্ছিন্ন হওয়ার মত ভোগান্তি বন্ধ করে স্বচ্ছ ভয়েস কল, দ্রুত গতির ইন্টারনেট এবং স্থিতিশীল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট নিশ্চিত করতে দেশের মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক, মোবাইল ইন্টারনেট সংক্রান্ত সমস্যা এবং গ্রাহকদের অভিযোগের দ্রুত সমাধানে বিটিআরসির ‘অভিযোগ সেলের’ …
বিস্তারিত পড়ুনডেল্টার জায়গা দখল করছে ওমিক্রন : স্বাস্থ্য অধিদপ্তর
নিউজ ডেস্ক।। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখনও করোনাভাইরাসের ডেল্টা ধরনের প্রাধান্যই বেশি, তবে ওমিক্রন ধরন সেই জায়গা একটু একটু করে দখলে নিচ্ছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘দেশে ডেল্টা এখনও প্রিডমিনেন্ট ভ্যারিয়েন্ট। কিন্তু একটু একটু করে ওমিক্রন সে …
বিস্তারিত পড়ুনপিএসসির যে কোনো পরীক্ষায় টিকা সনদ লাগবে
নিজস্ব প্রতিনিধি।। যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একইসঙ্গে পরীক্ষার্থীর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে। রবিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল