Daily Archives: November 17, 2021

শীঘ্রই ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানিঃ আইনমন্ত্রী

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বহুল আলোচিত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘শিগগিরই’ শুনানি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিল উত্থাপনের পর বাছাই কমিটিতে পাঠানোর বিষয়ে আলোচনাকালে ওই রিভিউ নিয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, …

বিস্তারিত পড়ুন

বদলে যাচ্ছে রাজধানী ঢাকার চিত্র

অনলাইন ডেস্ক।। দীর্ঘ প্রতিক্ষার পর সব ধরনের প্রস্তুতি শেষ করে শিগগিরই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের উদ্যোগে প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) গেজেট আকারে প্রকাশ হচ্ছে। এতে বদলে যাবে নতুন ও পুরান ঢাকার দৃশ্য। দখল-দূষণ থেকে মুক্তি মিলবে। ফিরে পাবে নগরীর প্রাণ-প্রকৃতির। কমবে নগরবাসীর দুর্ভোগ। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা শহরের …

বিস্তারিত পড়ুন

সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর : বেসরকারিতে ১৯ ডিসেম্বর

নিউজ ডেস্ক।। নতুন শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ভর্তির লটারি ড্র হবে ১৫ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ভর্তির লটারি ড্র অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। এবারের ভর্তি কার্যক্রমের লটারির আবেদন অনলাইনে ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৮ ডিসেম্বর। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ খ্রিষ্টাব্দের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম …

বিস্তারিত পড়ুন

ডিএসইর সূচকে বাড়ল ১১৫ পয়েন্ট

নিউজ ডেস্ক।। মার্জিন ঋণ নিয়ে নতুন নির্দেশনা আসার পর মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। একদিনে ডিএসইর প্রধান মূল্যসূচকে ১১৫ পয়েন্ট যোগ হয়েছে। সূচকের বড় উত্থান হওয়ার পাশাপাশি বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। …

বিস্তারিত পড়ুন

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক।। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ইন্তেকাল করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। তবে তিনি তার …

বিস্তারিত পড়ুন

২০৩১ সালে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক।। আবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ। এবার সঙ্গী হবে ভারত। এরআগে ২০১১ সালে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা আছে ১৯৯৭ সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দেশটির। মঙ্গলবার ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করা হয়েছে। এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ। সব মিলিয়ে …

বিস্তারিত পড়ুন

মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ভবন উদ্বোধন রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক।। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি নামফলক উন্মোচনের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের মাল্টিপারপাস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের …

বিস্তারিত পড়ুন

বৃষ্টিপাতের আভাস নেই, কমবে তাপমাত্রা

নিউজ ডেস্ক।। তিন দিন পর কেটেছে বৃষ্টিপাতের প্রবণতা। তবে আভাস রয়েছে তাপমাত্রা কমার। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আন্দামান সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত নিম্নচাপে পরিণত হতে পারে। এক্ষেত্রে বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে …

বিস্তারিত পড়ুন

পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ

নিউজ ডেস্ক।। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ বুধবার (১৭ নভেম্বর)। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আজম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ফাতেহা-ই-ইয়াজদাহম নামে পরিচিত। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৪৪৩ হিজরি উপলক্ষে আজ বুধবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক …

বিস্তারিত পড়ুন

বিনা প্রয়োজনে ঢাবিতে অবস্থান নয় : প্রক্টর

নিউজ ডেস্ক।। বিনা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ কথা জানান। প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা যেন অবস্থান করতে না পারেন সেজন্য গত রোববার রাত থেকে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের …

বিস্তারিত পড়ুন