এইমাত্র পাওয়া

হাইলাইট

বৈষম্য নিরসনে ফের কর্মবিরতির ঘোষণা শিক্ষা ক্যাডারদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ১০, ১১ ও ১২ অক্টোবর তিনদিন সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। সোমবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষ সমিতির …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে এখনও ৭৪০২ শিক্ষার্থী কলেজ পায়নি

চট্টগ্রামঃ একাদশ শ্রেণিতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় ২৬ সেপ্টেম্বর। ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে গত ৫ অক্টোবর। গতকাল রবিবার শুরু হয়েছে ক্লাস। তবে চট্টগ্রামে এখনও ৭ হাজার ৪০২ শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উৎকণ্ঠা প্রকাশ করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার …

বিস্তারিত পড়ুন

নিয়োগ দিতে না পেরে ঘুষের টাকা ফেরত দিলেন শিক্ষা কর্মকর্তা!

হবিগঞ্জঃ নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় ঘুষের টাকা ফেরত দিয়েছেন জেলার মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, গত বছর ২৯ ডিসেম্বর উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এণ্ড কলেজে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী ও আয়া নিয়োগের জন্য …

বিস্তারিত পড়ুন

এবার পদত্যাগ করলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ধর্ষণের একটি মামলায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী পদত্যাগ করেছেন। ৩০ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার অল্প কিছুদিন আগেই তিনি পদত্যাগ করলেন। জানা গেছে, শনিবার (৭ অক্টোবর) কলেজের পরিচালনা কমিটির সভায় ফাওজিয়া রাশেদীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

ডিসেম্বরে ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ডিসেম্বরের শেষ সপ্তাহে ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, প্রতিদিন দুই ধাপে ৪০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষা শেষে প্রতিদিনের ফলাফল প্রতিদিনই প্রস্তুত করা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর মৌখিক পরীক্ষা শেষ হবে। …

বিস্তারিত পড়ুন

২০২৪ সালে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরও করতে হবে বোর্ড রেজিস্ট্রেশন

ঢাকাঃ মাধ্যমিক স্তরের ক্লাসে থাকছে না রোল নম্বর। ষষ্ঠ শ্রেণিতেই হবে বোর্ড রেজিস্ট্রেশন। সেটি দিয়েই শনাক্ত করা হবে শিক্ষার্থীকে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, এতে শিক্ষার্থীদের মধ্যে ‘অসুস্থ’ প্রতিযোগিতা কমবে। তবে রোল নম্বর না থাকলেও শিক্ষার্থীদের মূল্যায়ন করে আলাদা গ্রুপ তৈরির পরামর্শ শিক্ষা গবেষকদের। বর্তমানে নবম শ্রেণিতে শিক্ষা বোর্ডে …

বিস্তারিত পড়ুন

নগ্ন ভিডিও টর্চার করে শিক্ষকের কাছ থেকে টাকা আদায়

ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এক শিক্ষকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বিলকিস তানিয়া নামের এক তরুণীর। ওই শিক্ষক বাউবিতে চাকরি করেন জানার পর তানিয়া তার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়। কারণে-অকারণে তানিয়া ওই শিক্ষকের কাছে বাউবিতে ভর্তি সংক্রান্ত বিষয়ে নানা তথ্য জানতে চায়। যখন তখন মেসেঞ্জারে কথা বলতো। বিভিন্ন সহযোগিতার কথা …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের নিয়োগ তালিকায় লিখিত পরীক্ষায় ফেল করা প্রার্থী

খাগড়াছড়িঃ  খাগড়াছড়ি জেলা পরিষদ কর্র্তৃক সদ্য প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় পাস না করা প্রার্থীর রোল নম্বর চূড়ান্ত ফলে (লিখিত ও মৌখিক পরীক্ষায়) রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টিকে ‘মুদ্রণের ভুল’ বলছেন কর্তৃপক্ষ। জানা গেছে, জেলা পরিষদ কর্তৃক ২২ সেপ্টেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষায় …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক ফিরোজের বিরুদ্ধে সহকর্মী তিন শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ  জেলার সুবর্ণচর উপজেলার হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আহাম্মদের বিরুদ্ধে নারী সহকর্মীদের সাথে অশোভন আচরণ, হিজাব পরা নিয়ে আপত্তিকর মন্তব্য, শিক্ষিকাদের তুমি সম্বোধন, শিক্ষার্থীদের তুই-তুকারি এবং গালাগালি করা, স্বেচ্ছাচারিতা, সঠিক সময়ে বিদ্যালয়ে না আসা, ছুটির পূর্বেই বিদ্যালয় ত্যাগ করাসহ একাধিক অভিযোগ পাওয়া …

বিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষক ও ৬৫ শিক্ষার্থীসহ নিহত ৪১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গেলো সেপ্টেম্বর মাসে ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৬৫ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকসহ  ৪১৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫১ জন। একই সময়ে রেলপথেও ৪৯টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এই মাসে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১৬টি। এতে …

বিস্তারিত পড়ুন