নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, নবম শ্রেণি থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। বুধবার ২১ আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু …
বিস্তারিত পড়ুনচট্টগ্রামে বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
চট্টগ্রামঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় অভিভাবকদের ডেকে কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন চট্টগ্রাম নগরের বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন। পরে শিক্ষার্থী, অভিভাবক, সমন্বয়ক ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে পদত্যাগ করেন তিনি। এদিকে প্রধান শিক্ষকের …
বিস্তারিত পড়ুনএসএসসিতে বৃত্তি পেলেন ময়মনসিংহ বোর্ডের ১৯৫০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৯৫০ জন শিক্ষার্থীকে বৃত্তির দেয়া হয়েছে। তাদের মধ্যে ২৪২শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৭০৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত স্বাক্ষরিত বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়। জানা …
বিস্তারিত পড়ুনশিক্ষাবার্তা’য় সংবাদ: সেই কমিটির অনুমোদন বাতিল করল ময়মনসিংহ বোর্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবশেষে ট্রাস্ট প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ট্রাস্টের ভুয়া চেয়ারম্যান দেখিয়ে করা কমিটির অনুমোদন বাতিল করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। ম্যানেজিং কমিটির অনুমোদন বাতিল হওয়া ঐ প্রতিষ্ঠানটি হলো শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি আইডিয়াল স্কুল। সোমবার শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোহম্মদ দিদারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই কমিটির অনুমোদন বাতিল করা …
বিস্তারিত পড়ুনকাঠামোবদ্ধ প্ৰশ্ন পদ্ধতির পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রজ্ঞাপন জারী করে ২০২৩ খ্রীঃ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করে নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির (কাঠামোবদ্ধ প্ৰশ্ন পদ্ধতি) উপযোগী পাঠ্যপুস্তক দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষককে অব্যাহতি
মৌলভীবাজারঃ জেলার কুলাউড়ায় জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল দেব বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শ্যামল দেব জানান, শিক্ষার্থীদের দাবি ও ২৪ ঘন্টার আল্টিমেটামের প্রেক্ষিতে গত ১৫ আগস্ট …
বিস্তারিত পড়ুনআগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয়। তবে যে শিক্ষার্থীরা ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে নয়, পরিমার্জন করে আগের …
বিস্তারিত পড়ুনষাণ্মাসিক মূল্যায়ন কবে, শিক্ষাক্রমের কী হবে?
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এক মাসের অচলাবস্থা কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়গুলোও পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর শুরু হবে। মাধ্যমিক …
বিস্তারিত পড়ুননতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে: অধ্যাপক জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, অবিলম্বে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার বিষয়ে শিগগিরই নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের এক প্রতিনিধি সভায় প্রধান …
বিস্তারিত পড়ুনশিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: গণহত্যার বিচার বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চে এ মানববন্ধন করে জাতীয় শিক্ষক ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা। জাতীয় শিক্ষক ফেরামের সহ-সভাপতি ও শিক্ষক নেতা মো. নুরুল আলম …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল