এইমাত্র পাওয়া

প্রাথমিক

প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন: গণশিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান। তবে সে অনুযায়ী প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ আজ শনিবার ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির …

বিস্তারিত পড়ুন

উপদেষ্টা নিয়োগের ভুয়া প্রজ্ঞাপন ফেসবুকে শেয়ার করায় সন্ত্রাসবিরোধী আইনে শিক্ষক গ্রেপ্তার

মাদারীপুরঃ মাদারীপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের ভুয়া প্রজ্ঞাপন ফেসবুকে শেয়ার করায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার জসিম ব্যাপারী (৩৯) ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের সোমেদ …

বিস্তারিত পড়ুন

শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সখীপুরে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাড়ির কেয়ারটেকারকে হাত–পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। ডাকাতি হয়েছে ওই গ্রামের নাজমুল হুদা ও কাজল আক্তার দম্পতির …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের ৩১ লাখ শিক্ষার্থী পুষ্টিকর খাবার পাবেন

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে এবং স্কুলে তাদের অংশগ্রহণ বাড়াতে স্কুল ফিডিং কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ে দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন হবে। সরকারি স্কুল ফিডিং কর্মসূচি (ফেইজ-১) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ

বরগুনাঃ বরগুনার বেতাগীতে শিক্ষকের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৮নং দেশান্তরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি করছেন সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান। অবৈধভাবে সরকারি গাছ বিক্রি করায় এলাকাবাসীর পক্ষে দেশান্তরকাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি

বাগেরহাটঃ বাগেরহাটে বেতন নির্ধারণের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় অর্থ মন্ত্রণালয়ের পত্র প্রত্যাহারের দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেছে। সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় প্রাথমিক শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার আহবায়ক সেখ …

বিস্তারিত পড়ুন

নোয়াখালীতে তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নোয়াখালীঃ অর্থ মন্ত্রণালয়ের ২০২০ সালের ১২ আগস্টের চিঠি বাতিল ও জৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতিসহ তিন দফা দাবিতে নোয়াখালীতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হন। এ সময় শিক্ষক নেতারা অর্থ মন্ত্রণালয়ের ইস্যুকৃত ২০২০ সালের ১২ আগস্টের চিঠি বাতিল …

বিস্তারিত পড়ুন

গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি এখন গোশালায় রূপ নিয়েছে

ময়মনসিংহঃ আশপাশের দু-তিন কিলোমিটারের মধ্যে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। গ্রামের শিক্ষার আলো ছড়াতে ২৭ বছর আগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও সেটি এখন গোশালায় রূপ নিয়েছে। জাতীয়করণ না হওয়া, বেতন–ভাতা না পাওয়া ও শিক্ষক নিয়োগ নিয়ে মামলার কারণে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়টি। গ্রামের একমাত্র বিদ্যালয়টি বন্ধ থাকায় দূরের পাঠশালায় যাচ্ছে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের অনেক স্কুলেও ভর্তির জন্য তদবির চলে: গণশিক্ষা উপদেষ্টা

বরিশালঃ প্রাথমিকের অনেক স্কুলে ভর্তির জন্য তদবির চলে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান। যেসব বিদ্যালয় ২ শিফট চালু আছে সেখানে ১ শিফটে চালানোর চেষ্টা করা হবে। আমাদের অনেক স্কুল আছে যেখানে ভর্তির জন্য তদবির চলে। …

বিস্তারিত পড়ুন

দ্রুত সময়ের মধ্যে প্রাথমিকের শূন্যপদে নিয়োগ হবে: গণশিক্ষা উপদেষ্টা

পটুয়াখালীঃ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১৫ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও …

বিস্তারিত পড়ুন