এইমাত্র পাওয়া

মাধ্যমিক

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষককের রাজকীয়ভাবে বিদায়

নাটোরঃ নাটোরের বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় নিলেন বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকার। রোববার (২ নভেম্বর) তার বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিকেলে দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে তাকে …

বিস্তারিত পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষা: প্রতি ২০ শিক্ষার্থীর গার্ডে এক শিক্ষক, থাকবে সিসি ক্যামেরাও

ঢাকা: দীর্ঘ ১৬ বছর পর ফের চালু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা গ্রহণে কেন্দ্রসচিবদের জন্য ২৪টি জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২ নভেম্বর) বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

ঢাকাঃ প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার পর এবার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে …

বিস্তারিত পড়ুন

শনিবার থেকেই কার্যকর এমপিও শিক্ষক-কর্মচারীদের বর্ধিত বাড়িভাড়া ভাতা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানোর চূড়ান্ত সুখবর পেলেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে। গত ২৮ অক্টোবর …

বিস্তারিত পড়ুন

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

ঢাকাঃ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

আগামী শিক্ষাবর্ষেও স্কুলে ভর্তি লটারি পদ্ধতিতে: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকাঃ দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আগামী শিক্ষাবর্ষেও (২০২৬) লটারি পদ্ধতিতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা মাধ্যমিক ও …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি

ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয়ে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, সিদ্ধান্ত বুধবার

ঢাকাঃ আগামী শিক্ষাবর্ষে (২০২৬ সাল) দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিভাবক ও শিক্ষক সংগঠনের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। অভিভাবক ঐক্য ফোরাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি চালু রাখার দাবি জানিয়েছে। আর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

প্রশাসনিক জটিলতায় শিক্ষকদের বেতন বন্ধ: ক্ষোভে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে প্রশাসনিক জটিলতা ও শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়ক (বিমানবন্দর রোড) অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেছে।  …

বিস্তারিত পড়ুন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নৈশপ্রহরীকে মা র ধ র, শাস্তি চেয়ে বিক্ষোভ

পাবনা: পাবনার ঈশ্বরদীতে ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় মাঝরাতে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। রোববার (২৬ অক্টোবর) দিনগত মধ্যরাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নৈশপ্রহরী শিহাব উদ্দিন বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন। এর প্রতিবাদে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার (২৭ অক্টোবর) দুপুরে …

বিস্তারিত পড়ুন