এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

চবির ৯ শিক্ষার্থী আন্তর্জাতিক গোল্ড অ্যাওয়ার্ড পেলেন

চট্টগ্রামঃ সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থীকে ‘দ্য ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। দ্যা ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পদক দেয়া হয়। সাধারণত এই অ্যাওয়ার্ডে তিনটা পার্ট থাকে। …

বিস্তারিত পড়ুন

অনিয়মের অভিযোগে রাবি শিক্ষককে সাময়িক অব্যাহতি

রাজশাহীঃ অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদাকে সকল ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য …

বিস্তারিত পড়ুন

পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটঃ পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা হচ্ছে অযৌক্তিক ও বৈষম্যমূলক। আমরা সব ধরনের বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। আমরা আর কোথাও বৈষম্য দেখতে চাই না। তাই পোষ্য কোটার মতো ‘তেলা মাথায় তেল দেওয়া’ কোটা দ্রুত বাতিল করতে …

বিস্তারিত পড়ুন

শেকৃবিতে শূন্যে নেমেছে বিদেশী শিক্ষার্থী ভর্তি

ঢাকাঃ কৃষি বিষয়ে পড়াশোনায় উচ্চ শিক্ষা নিতে আগ্রহী নেপাল, ভুটানসহ পাশের দেশগুলোর শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো; যার মধ্যে অন্যতম ছিল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে গড়ে প্রতিবছর ১১ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়ে আসলেও ২০২০ সালের পর থেকে আকস্মিকভাবে কমতে থাকে, যা বর্তমানে এসে নেমেছে শূন্যের …

বিস্তারিত পড়ুন

পড়াশোনা না করলে নিজেদেরকে তৈরি করতে পারবে না: ইবি উপাচার্য

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেছেন, পড়াশোনা না করলে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে না। যারা পড়ে তারা মনে করে অনেক জানার আছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। …

বিস্তারিত পড়ুন

কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, অবস্থান ৬৩৪ তম

ঢাকাঃ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তৃতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে সারা বিশ্বের প্রায় ১৮০০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় এবারও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হলো কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো। এ র‍্যাঙ্কিংয়ে …

বিস্তারিত পড়ুন

চবিতে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব দাবিতে গত দুই বছরে এই নিয়ে তৃতীয় দফায় আন্দোলন করছেন এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটায় ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটের প্রশাসনিক …

বিস্তারিত পড়ুন

ঢাবি শিক্ষার্থীরা নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করলেন

ঢাকাঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ ভবনের সামনে প্রতিবাদী এই কর্মসূচি পালন করেন তারা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ এবং মর্নিং রাইডার্সের ব্যানারে সকালে শিক্ষার্থীদের একটি সাইকেল র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে পোষ্য-খেলোয়াড় কোটা বাতিলে হাইকোর্টের রুল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোষ্য ও খেলোয়াড় কোটায় ভর্তি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের সমন্বয়ে …

বিস্তারিত পড়ুন

কেন্দ্রীয় সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

ঢাকাঃ নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (১০ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এই মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত …

বিস্তারিত পড়ুন