এইমাত্র পাওয়া

মাধ্যমিক

দিনাজপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা

দিনাজপুরঃ পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় ও বার বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে সঙ্গে লোডশেডিং শুরু হয়। ফলে পরীক্ষায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয় তারা। পরীক্ষার্থীরা জানান, প্রশ্ন দেওয়ার আগেই …

বিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে ১০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারছে না

কিশোরগঞ্জঃ প্রবেশপত্র না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষা দিতে পারছে না কিশোরগঞ্জের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. আসমা নামে এক অভিভাবক। অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা …

বিস্তারিত পড়ুন

কক্সবাজারে পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে

কক্সবাজারঃ প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা। …

বিস্তারিত পড়ুন

এসএসসির ফলাফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। শিক্ষা উপদেষ্টা জানান, যে উৎসগুলো থেকে …

বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যেসব সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়; সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। …

বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে খোলা হয়েছে কন্ট্রোল রুম

ঢাকাঃ ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠ, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা …

বিস্তারিত পড়ুন

সকাল ১০টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, কেন্দ্রে অভিভাবকদের ভিড়

ঢাকা: বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর প্রথম দিনে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়। ভিড়ের কারণে কেন্দ্রে পরীক্ষার্থী প্রবেশের ক্ষেত্রে বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে সব অভিভাবক তাদের সন্তানদের কেন্দ্রে প্রবেশ …

বিস্তারিত পড়ুন

এসএসসি: গতবারের চেয়ে এবার কমেছে প্রায় এক লাখ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসব পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারও তার আগের বছরের চেয়ে …

বিস্তারিত পড়ুন

অতিরিক্ত টাকা পেয়ে ১৬ শিক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখলেন প্রধান শিক্ষক

ময়মনসিংহঃ ময়মনসিংহ সদর উপজেলায় রেঁনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রবেশপত্র দিতে প্রধান শিক্ষক অতিরিক্ত দুই হাজার ৮০০ টাকা দাবি করেন। পারভীন জানিয়েছিলেন, এই টাকা না দিলে তিনি প্রবেশপত্র দেবেন না। এর প্রতিবাদে আজ …

বিস্তারিত পড়ুন

বৃহস্পতিবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। পরীক্ষার শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৫ এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী …

বিস্তারিত পড়ুন