এইমাত্র পাওয়া

মাধ্যমিক

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’

ঢাকাঃ আলোচিত ‘জুলাই সনদ’ পাঠ্যবইয়ে যুক্ত করার চিন্তা-ভাবনা করছে সরকার। আগামী বছরের জন্য ছাপা ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে এ বিষয়ে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেটি সময় স্বল্পতার কারণে সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরের বছর অর্থাৎ, ২০২৭ সালের পাঠ্যবইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত …

বিস্তারিত পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরম পূরণের সময় বাড়ল

ঢাকাঃ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করা যাবে এবং ২৩ অক্টোবর পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। রোববার (১৯ অক্টোবর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, …

বিস্তারিত পড়ুন

‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে সরকারকে অভিনন্দন জানালো বাসমাশিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসমাশিসের প্রধান সমন্বয়ক রেবেকা সুলতানা এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদে ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল, …

বিস্তারিত পড়ুন

নবম-দশম শ্রেণির সাড়ে ৫ কোটি বই ছাপানো হচ্ছে

ঢাকাঃ আগামী শিক্ষাবর্ষের (২০২৬ সাল) মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণির বিনামূল্যের ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯টি পাঠ্যপুস্তক মুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি …

বিস্তারিত পড়ুন

শেরপুরে একটি বিদ্যালয়ের ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে ২ শিক্ষকের মা রা মা রি

বগুড়াঃ বগুড়ার শেরপুরে একটি বিদ্যালয়ে ওয়াই-ফাই পাসওয়ার্ড দেওয়া নিয়ে দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে শেরপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনেই এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকা হয়। ঘটনায় আহত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাহেব আলী ও ট্রেড ইনস্ট্রাক্টর …

বিস্তারিত পড়ুন

প্রেস ক্লাবে এমপিও শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দেোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এস কয়েকটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরপরও অনেক শিক্ষককে সেখানে অবস্থান নিতে দেখা যায়। আজ রবিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে …

বিস্তারিত পড়ুন

মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক এমপিও শিক্ষক-কর্মচারীদের

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রবিবার সকাল ৯টা থেকে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী। দাবি আদায়ে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। …

বিস্তারিত পড়ুন

৬ দফা দাবিতে বরগুনায় শিক্ষকদের মানববন্ধন

বরগুনাঃ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ সালেহ-এর সভাপতিত্বে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডিসির স্বাক্ষর জাল করার অভিযোগ

ফরিদপুরঃ ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর ‘অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক এক চিঠিতে তিনি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার স্বাক্ষর জাল করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগে বঞ্চিতদের এনটিআরসিএ’র কার্যালয়ে শাটডাউনের হুঁশিয়ারি

ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন ১৬ হাজার ২১৩ জন চাকরিপ্রার্থী। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য পদ শূন্য রয়েছে। শূন্যপদে তাদের নিয়োগ দিতে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ প্রকাশের দাবি জানিয়েছেন প্রার্থীরা। দ্রুত তাদের এ দাবি মেনে না নেওয়া হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে …

বিস্তারিত পড়ুন