এইমাত্র পাওয়া

প্রাথমিক

ওসমানীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাদিউল আর নেই

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সিলেটের ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাদিউল ইসলাম (৫৮) আকস্মিক মৃত্যু বরণ করেছেন। ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল হক …

বিস্তারিত পড়ুন

বাজেটে প্রায় সাড়ে ৩ হাজার কোটি বরাদ্দ কমলো প্রাথমিক শিক্ষায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থবছরের (২০২৪-২৫) চেয়ে এ খাতে ৩ হাজার ৪১৬ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। এ নিয়ে হতাশ খাতসংশ্লিষ্টরা। সোমবার (২ জুন) বিকেল ৩টায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন অর্থ …

বিস্তারিত পড়ুন

কুমিল্লায় স্কুল বন্ধ রেখে কোরবানির পশুর হাট, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

কুমিল্লাঃ কুমিল্লার চান্দিনায় স্কুল মাঠে কোরবানির পশুর হাট বসায় ঈদের ছুটি শুরু হওয়ার আগের দিনও পাঠদান করা সম্ভব হয়নি। নামমাত্র বিদ্যালয় খোলা থাকলেও শুধু বিদ্যালয়ের অফিস কক্ষ ছাড়া বাকি সব শ্রেণি কক্ষই ছিল বন্ধ। বিদ্যালয়ের মাঠ ছাপিয়ে বিদ্যালয় ভবনের বারান্দায়ও গরু-ছাগল বেঁধে রাখা হয়েছে। সোমবার (২ মে) উপজেলার দোল্লাই নবাবপুর …

বিস্তারিত পড়ুন

দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

যশোরঃ তিন দফা দাবি বাস্তবায়ন না হলে ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। শনিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষকদের খুলনা বিভাগীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বলেন, বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণ করা শিক্ষকদের জন্য অর্থ …

বিস্তারিত পড়ুন

সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডসহ ১০ দফা দাবি

ঢাকাঃ সরকারি সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতনস্কেল ১০ম গ্রেডসহ ১০ দফা দাবি যথাসময়ে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (৩১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। দাবিসমূহ যথাসময়ে বাস্তবায়ন না হলে আগামী ডিসেম্বর মাসে ঢাকায় শিক্ষক সমাবেশের মাধ্যমে দাবি …

বিস্তারিত পড়ুন

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিত করলেন প্রাথমিক শিক্ষকেরা

ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর চলমান কর্মবিরতির কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। তিন দফা দাবিতে গত সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছিলেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আন্দোলনকারী সহকারী শিক্ষকদের …

বিস্তারিত পড়ুন

‘বিদ্যালয়ের কাগজ-কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে নেই’

জামালপুরঃ বিদ্যালয়ের কাগজ-কলমে শিক্ষার্থী থাকলেও বাস্তবে নেই। প্রতিটি শ্রেণীকক্ষে শূন্য শিক্ষার্থী। তবুও ৬ জন শিক্ষক নিয়মিত বেতন-ভাতা তুলছেন। আর স্কুল মাঠ যেন গোচারণভূমিতে পরিণত হয়েছে। এমনই চিত্র দেখা গেছে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা পূর্বপাড়া মিয়া উল্লা দেওয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরেজমিনে দেখা যায়, সোমবার (২৬ মে) দুপুরে অনুসন্ধানে …

বিস্তারিত পড়ুন

শিক্ষা উপদেষ্টার সাথে প্রাথমিক শিক্ষকদের বৈঠক আজ

ঢাকাঃ ৩ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। কর্মবিরতির চতুর্থ দিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সাথে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসবেন। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক …

বিস্তারিত পড়ুন

শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার দাবি

ঢাকাঃ দীর্ঘ ১৬ বছর পর আবারও আগের নিয়মে চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার পর আলাদাভাবে এ পরীক্ষা নেওয়া হবে। বৃত্তি পরীক্ষার নীতিমালার খসড়া এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। খসড়ায় সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের সঙ্গে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে …

বিস্তারিত পড়ুন

তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত, বহু শিক্ষককে শোকজ

ঢাকাঃ চাকরির শুরুতে ১১তম গ্রেডে বেতন দেওয়াসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, এতে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও ক্লাস হচ্ছে না। ফলে প্রায় এক কোটি ১০ লাখ শিক্ষার্থীর শ্রেণি …

বিস্তারিত পড়ুন