এইমাত্র পাওয়া

প্রাথমিক

দুস্থদের ভিজিডির চাল পান প্রাথমিক শিক্ষকের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরগুনাঃ জেলার তালতলীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের স্ত্রীর নামে দুস্থদের ভিজিডি কার্ড হয়েছে। সচ্ছল এই পরিবার প্রতি মাসে ভিজিডির ৩০ কেজি করে চাল তুলে নিচ্ছেন। আর এতে বঞ্চিত হচ্ছেন অসহায় ও দুস্থরা। হতদরিদ্র-দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কার্ড বিতরণে এমন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বড়বগী ইউনিয়নে। অভিযোগ …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের অনলাইনে বদলিতেও অনিয়মের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়ঃ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির জন্য অনলাইন আবেদন করে হয়রানির শিকার হয়েছেন এক স্কুল শিক্ষক। আগের প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে অনুমিত বিদ্যালয়ে যোগদান করতে না পেরে বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করছেন তিনি। শিক্ষা কর্মকতা তাঁর বদলে কৌশলে অন্য একজনকে যোগদানের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। তবে …

বিস্তারিত পড়ুন

সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ জেলার উজিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় প্রধান শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, …

বিস্তারিত পড়ুন

যেখানে টানা তিন মাস পর খুললো সরকারি প্রাথমিক

নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ জেলার রুমা উপজেলায় স্কুলে নতুন বছর শুরুতে বই দেয়ার পর থেকে অশান্ত পরিস্থিতির কারণে ক্লাস হয়নি। তাই মেয়েকে ভর্তি করালেও এতোদিন স্কুলে পাঠাতে পারিনি। প্রায় তিনমাস পর আজ মঙ্গলবার ৫ এপ্রিল স্কুল খুলেছে, আর শিক্ষকেরাও আসছে। তারপর আমিও মেয়েকে নিয়ে স্কুলে আসছি। শিশু শ্রেণিতে মেয়ে এখন পড়ছে। …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের প্রধান ও সহকারি শিক্ষকদের যে তথ্য হাল নাগাদ করতে হবে!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নে তথ্য হালনাগাদের কাজ শুরু হয়েছে। সোমবার থেকে তথ্য হালনাগাদের কাজ শুরু হয়। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২০২৩ খ্রিষ্টাব্দের সব শ্রেণির শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের। জানা গেছে, শিক্ষার্থীদের উপবৃত্তিরত তথ্য প্রোফাইল প্রণয়ন প্রকল্পের …

বিস্তারিত পড়ুন

রিকশা আটকে প্রাথমিকের সহকারি শিক্ষিকাকে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ জেলায় রুনা খানম (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী আতিকুর রহমান (৪০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক আতিকুরকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর আহত স্কুল …

বিস্তারিত পড়ুন

আপত্তিকর ভিডিও দেখিয়ে ছাত্রীদের জড়িয়ে ধরেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ জেলার সাপাহারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনা য়রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র সাহা তাঁর স্কুলের ছাত্রীদের (বিশেষ করে পঞ্চম শ্রেণির) গায়ে …

বিস্তারিত পড়ুন

একগুচ্ছ শর্ত দিয়ে প্রাথমিক শিক্ষকদের আন্তসিটি বদলি শুরু!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হচ্ছে। এই ধাপে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তসিটি করপোরেশন বদলি হওয়া যাবে। এজন্য আগ্রহীরা আগামীকাল ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। সোমবার (৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

পিটিআই ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে যত অভিযোগ প্রাথমিক শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ জেলা টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর (আইসিটি) আবদুল্লাহ আল সাখাওয়াত হোসেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত, প্রথম স্ত্রীর তথ্য গোপন করে বিয়ে ও ভ্রূণ হত্যাসহ কৌশলে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর হুমকির মাধ্যমে তালাক দিতে বাধ্য করার অভিযোগ তুলেছেন এক শিক্ষিকা। অভিযোগকারী …

বিস্তারিত পড়ুন

ফেসবুকে যেসব পোস্ট দিলে শাস্তির মুখে পড়বেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ফেসবুকে পোস্ট দিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে। এ ধরনের শিক্ষকদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দিয়েছেন …

বিস্তারিত পড়ুন