নিউজ ডেস্ক।।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একইদিনে আরও অন্তত এক ডজন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি। এ বিসিএসে চার লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছে।
পরীক্ষার্থীরা জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জনবল নিয়োগে পরীক্ষা নেবে।
এদিকে একইদিনে একাধিক পরীক্ষা হওয়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। টাকা দিয়ে আবেদন করে পরীক্ষা দেওয়া হবে না তাই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
