ছুটিতে শিক্ষার্থীদের নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিতের নির্দেশ

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বর্ধিত ছুটির মধ্যে শিক্ষার্থীদের নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা এলো।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

পরে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.