ইবি রক্তিমার সভাপতি মুনিরা, সম্পাদক আতিকুর

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন ‘রক্তিমা’র ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিরাজুম মুনিরাকে সভাপতি ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটি থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতর মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক রেজোয়ানা মিতিল, দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন, সহ দপ্তর সম্পাদক মাসুদা জাহান, প্রচার সম্পাদক ওয়াসিফ আল আবরার ও কোষাধ্যক্ষ ইনসানুল ইমাম। নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করতে বলা হয়েছে।

নব নির্বাচিত সভাপতি সিরাজুম মুনিরা বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনটির লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ও সর্বস্তরের মানুষের মাঝে মানবতার আহবান ছড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। সংগঠনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে যাচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.