লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শামছুল ইসলাম পাটোয়ারী।
বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ উপজেলা পর্যায়ে যাচাই-বাচাই কমিটির সভাপতি ইউএনও মুনতাসীন জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
শামছুল ইসলাম এ নিয়ে ১১তম উপজেলার শ্রেষ্ঠ এবং ৭বার লক্ষ্মীপুর জেলার ও ৩বার চট্ট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত হলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দৌলতর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, শিক্ষাগত যোগ্যতা, বিষয় ভিত্তিক জ্ঞান, দায়িত্ববোধ, শৃঙ্খলা, অভিঞ্জতা, সময়ানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, শ্রেণি কক্ষে পাঠদান এবং বিদ্যালয়ে কাজের দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাচাই করে একেএম শামছুল ইসলাম পাটোয়ারীকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
