৬৪ টাকার ওষুধ ২০০ টাকা, দোকানিকে জরিমানা

৬৪ টাকার ওষুধ ২০০ টাকায় বিক্রয় করার অভিযোগে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে দিনাজপুরের বিরামপুর শহরের মা ফার্মেসি নামে একটি ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২০ নভেম্বর, বুধবার দুপুরে শহরের রেলগেট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, বিরামপুর শহরের মা ফার্মেসি নামে একটি ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠানে lasix-40 নামে একটি ওষুধের দাম ৬৪ টাকা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে ২০০ টাকা বিক্রিয় করছিল। এ ছাড়াও ওই দোকানে ইবনে সিনা কোম্পানির ওষুধ টেম্পারিং করে বিক্রয় করছিল। এমন অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.