নিজস্ব প্রতিনিধি-হোমনা।।
কুমিল্লার হোমনায় একমাত্র নারী বিদ্যাপিঠ “রেহানা মজিদ মহিলা কলেজ” প্রতিষ্ঠার ২০ বছর পর এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বুধবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আ. মজিদ, উপজেলা নির্বাহী (ইউএনও তাপ্তি চাকমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমীন, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, আ’লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া, আওয়ামী যুব লীগের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান টিপু, প্রমুখ।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৯ইং সালে হোমনা পৌরসভা ৪নং ওয়ার্ডের ১শ’ শতক জমির উপর এ কলেজটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা আ’লীগের সভাপতি পপি লাইব্রেরীর স্বত্ত্¦াধিকারী অধ্যক্ষ আব্দুল মজিদ। এরপর ২০০২ সালে কলেজটি একাডেমীক স্বীকৃতি লাভ করলেও রাজনৈতিক কারণে এমপিও ভুক্তির তালিকায় নাম দেয়া হয়নি। পরে ২০১০ সালে তিতাস উপজেলার এক জনসভায় এ কলেজটি এমপিও ভুক্তির ঘোষনা দিয়েছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এরপর জাতীয় পার্টির এমপি আলহ্জ¦ মো. আমির হোসেন ভূইয়া এই কলেজটিকে এমপিও ভুক্তি করার জন্য ‘ডি.ও’ লেটার প্রধান করেন। তবে নানাহ কারণে তা দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২৩ অক্টোবর ২ হাজার ৭শ’৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই তালিকা থেকেও বাদ পড়ে ‘‘হোমনা রেহানা মজিদ কলেজটি”। এতে চরম হতাশ হয়ে পড়েছিলেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। সবশেষ গত ১২ নভেম্বর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে অন্য কয়েকটি কলেজের সাথে উক্ত কলেজটিও এমপিও ভূক্তি হয়েছে। এমন খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আর এমন খুশির খবরে আনন্দে-উল্লাসে ফেটে পড়েন শিক্ষক-শিক্ষার্থী এবং পরস্পর মিষ্টি মূখ ও বিতরণ করেন।
১৯৯৯ সাল থেকে উপজেলার একমাত্র নারী বিদ্যাপিঠ নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে “রেহানা মজিদ মহিলা কলেজ” অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাবলিক পরীক্ষার অন্যান্য কলেজের তুলনায় ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখে ব্যাপক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কলেজে অধ্যক্ষসহ ২১জন প্রভাষক, ২জন অফিস সহকারী, ১জন লাইব্রেরীয়ান, ১জন এম.এল.এস.এস, ১জন নৈশ প্রহরী কর্মরত আছেন এবং বর্তমানে কলেজে ছাত্রীর সংখ্যা ১ম বর্ষে ৩শ’ ৪৯ জন ও ২য় বর্ষে ৪শ’ ৫০ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
