এইমাত্র পাওয়া

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন ১৮ লাখ ৩০ হাজার

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রাইভেট সেক্টর কো-অর্ডিনেটর। পদের সংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: দেশি বা বিদেশি প্রতিষ্ঠান থেকে বিজনেস ম্যানেজমেন্ট/ইন্টারন্যাশনাল রিলেশনস/সাসটেইনেবল ডেভেলপমেন্ট/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ/পাবলিক হেলথ নিউট্রিশন বা এ ধরনের যেকোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বিজনেস অ্যান্ড প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

রিস্ক ম্যানেজমেন্ট, বেনিফিটস ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও কোয়ালিটি অ্যাসুরেন্সে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বেতন সুযোগ-সুবিধা: বছরে ১৬ লাখ ১ হাজার ৬৭৬ থেকে ১৮ লাখ ৩০ হাজার ২৭৬ টাকা। বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), গ্র্যাচুইটি, পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমা, ছুটি ভাতা, পাঁচ মাস মাতৃত্বকালীন ও ২০ দিন পিতৃত্বকালীন ছুটি, বছরে একটি উৎসব বোনাস, যোগাযোগ ভাতা মাসে ২৫০০ টাকা, কর্মীর পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসুবিধা ও প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাব : আগ্রহীদের দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০২৩।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.