এইমাত্র পাওয়া

ভারতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

ঢাকাঃ ভারতের জাতীয় পাঠক্রমে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে দেশটির ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক (এনসিএফ)। দ্বিতীয় নয়, তৃতীয় শ্রেণি থেকে পরীক্ষার সুপারিশ করা হচ্ছে। পরীক্ষা নেওয়াকে অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া একটি অপ্রয়োজনীয় হাতিয়ার বলে মনে করছে এনসিএফ। ইকনোমিক টাইমসের খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও জ্ঞানী মানুষের পরামর্শও চেয়েছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়।

জাতীয় পাঠক্রম পরিকাঠামোতে নবম থেকে দ্বাদশ শ্রেণিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা বিচারের দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষা লাভ করছেন, তা পরিমাপ করার ক্ষমতা অর্জন করতে হবে। লেখাপড়ার সঙ্গে বন্ধন গড়ে তুলে নিজেকে পর্যবেক্ষণে রাখার যোগ্যতা অর্জন করতে হবে। এ সময় বিতর্ক, উপস্থাপনা, গবেষণা ইত্যাদি বিষয়ের অনুশীলন একসময় তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এনসিএফ সুপারিশে বলেছে, মূল্যায়নের ক্ষেত্রে শিশুদের মধ্যে শেখার প্রবণতা ও বৈচিত্র্য থাকা উচিত। শিশুরা ভিন্নভাবে শেখে এবং তাদের শেখার পরে তা প্রকাশও ভিন্নভাবে করে। শেখার ফলাফল বা যোগ্যতা অর্জনের মূল্যায়ন করার অনেক উপায় থাকতে পারে। শিক্ষকেরও মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপায় বা পন্থা থাকতে হবে। একই শিক্ষার ফলাফলের জন্য মূল্যায়ন এবং প্রতিটি মূল্যায়ন যথাযথভাবে করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.