এইমাত্র পাওয়া

নোয়াখালীবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সার্কিট হাউজ, নোয়াখালী- এর শুন্য পদসমূহে লোকবল নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ ১২ এপ্রিল সকাল ১০টায় শুরু হয়ে চলবে ১১ মে বিকাল ৫টা পর্যন্ত।

কার্যালয়ের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৮
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০৬
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০৯
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

কার্যালয়ের নাম: সার্কিট হাউজ, নোয়াখালী

পদের নাম: বেয়ারার
পদসংখ্যা: ০১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে।

পদের নাম: সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ০১
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। রান্নার কাজে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা dcnoakhali.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.