দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী হায়দার আলী। ছবিঃ সংগৃহীত

নারী নির্যাতন মামলায় রাতে গ্রেফতার দুপুরে জামিন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ জেলায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে দায়ের করা মামলায় দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার অফিস সহায়ক  হায়দার আলী (৪০) কে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

গতকাল সোমবার রাতে দিনাজপুর পৌরসভার কোতোয়ালী থানাধীন নয়নপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে হায়দার আলীকে আদালতে প্রেরন করে পুলিশ। তবে বিকেলেই আদালত থেকে তিনি জামিন পান।

হায়দার আলী দিনাজপুর পৌর এলাকার নয়নপুর এলাকার বাসিন্দা এবং জেলার চিরিরবন্দর উপজেলার গোলাহার গ্রামের জাবেদ আলীর ছেলে। গত ২০০৯ সালে হায়দার আলী ও জামিনা খাতুন জুই এর মধ্যে পারিবারিক ভাবে বিরাহ বন্ধনে আবন্ধ হয়। এই সময় তাদের দাম্পত্য জীবনে জুবায়ের ইসলাম রুদ্র (১১) ও সুমাইয়া আফিয়া হাসি (৭) নামে দুটি সন্তান রয়েছে। হায়দার আলীর স্ত্রী ও মামলার বাদী জামিনা খাতুন জুই  একই বোর্ডে কর্মরত।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, হায়দার আলীর স্ত্রী জামিনা খাতুন জুঁইর নিকট ৩ লক্ষ টাকার যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুকের টাকা না পাওয়ায় স্বামী হায়দার আলী বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। স্থানীয় ভাবে বিষয়টি কয়েকবার মীমাংসা করার চেষ্টা করেও কোন সমাধান না হওয়ায় গত ১৬ই ফেব্রুয়ারী দিনাজপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে স্বামী হায়দার আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন স্ত্রী জামিনা খাতুন জুই। মামলাটি আদালত আমলে নিয়ে ওয়ারেন্ট ইস্যু করে গত সোমবার রাতে অভিযান চালিয়ে স্বামী হায়দার আলীকে তার নিজ বাসা নয়নপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে স্ত্রীর  দায়েরকৃত মামলায় স্বামী হায়দার আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল আদালত। আজ দুপুরেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.