এইমাত্র পাওয়া

১০ জনের নাম ফাইল করেছে সার্চ কমিটি

নিজস্ব প্রতিনিধি।।

নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগে সার্চ কমিটি ১০ জনে নাম ফাইল করেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির কাছে এই ১০ জনের নামের তালিকা জমা দেবে অনুসন্ধান কমিটি। এরপর রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। গতকাল রাত ৮টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মিটিং শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, প্রস্তাবিত নামের তালিকায় ছিল ৩২৯ জনের নাম।

বৈঠক শেষে রাত সাড়ে ৮টার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রিপরিষদ সচিব। তার আগে বৈঠক শেষে নামগুলো সিলগালা করা হয়েছে। অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার বৈঠকে আরো উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো: সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সার্চ কমিটি থেকে প্রথমে ৩২২ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে রোববার ১০ জনের নাম প্রকাশ করা হবে না বলে জানিয়ে দেন অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে পঞ্চম সভায় আমরা ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার ষষ্ঠ সভা শেষে জানানো হয়, ১২-১৩টি নামের মধ্যে আমরা ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আশা করি আমরা ১০টি নাম পেয়ে যাবো। আমরা শেষ মিটিং করে মামান্য রাষ্ট্রপতির কাছে এই নামগুলো পাঠিয়ে দেবো। সুপারিশ করা ১০ জনের নাম প্রকাশ করা হবে কি না, এই প্রশ্নের জবাবে বিচারপতি ওবায়দুল হাসান রোববার বলেছিলেন, আইন অনুযায়ী কার্যপদ্ধতি নির্ধারণ করবে এই কমিটি। আমরা নির্ধারণ করেছি এই নামগুলো আমরা প্রকাশ করব না। কারণ এটা রাষ্ট্রপতির ডমিন, মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে পরে তিনি যদি বলেন আমরা প্রকাশ করতে পারব, তা হলে প্রকাশ করব। এটা তার প্রপার্টি এটা তার কাছে দিতে হবে।

আমরা শেষ মিটিং করে মহামান্য রাষ্ট্রপতির কাছে এই নামগুলো পাঠিয়ে দেবো। গতকাল বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটি বৈঠকে বসে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। রাত সাড়ে ৮টায় সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ। এখন পর্যন্ত ২৪টি রাজনৈতিক দল, ছয়টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে নাম জমা দেন। বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) ১৫টি দল নাম জমা দেয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.