নিউজ ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে ফল প্রকাশ করা হয়েছ।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনটি বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জন প্রার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। পাসের শতকরা হার ২৩ দশমিক ৬০।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
