নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামীকাল। সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর ১টায় শুরু হবে এই পরীক্ষা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামীকাল বুধবার (১৬/০২/২০২২) থেকে শুরু হবে। পরীক্ষার সূচি অনুযায়ী দুপুর ১টায় এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম দিনে ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ৩১১টি কেন্দ্রে ৮৫০টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা অনুষ্ঠানের সকল প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। যেকোনো সমস্যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য আহবান জানানো হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
